শিরোনাম:
রায়পুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুরু রায়পুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্য আটকের কয়েক ঘণ্টার মধ্যে জামিন মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের মাঝে খেলাধুলার উপকরণ বিতরণ রায়পুরে পৌর ছাত্রদলের উদ্যোগে ‘সবার আগে বাংলাদেশ’ কুইজ প্রতিযোগিতা নিজের ঘর ভাঙাচোরা, তবু মানুষের জন্য জমি-গরু বিক্রি করে রাস্তা নির্মাণ করলেন কৃষক দলের নেতা সিদ্দিক রায়পুরে সন্ত্রাসবিরোধী অভিযানে ছাত্রলীগ নেতা শাকিল সর্দার গ্রেপ্তার রুবেলের চোখে শুধু বাঁচার আকুতি, পাশে দাঁড়ানোর মতো নেই কেউ_ দুই সন্তানের বাবা রুবেলকে বাঁচাতে মানবিক সহায়তার আকুতি মাদক থেকে দূরে রাখতে খেলোয়াড়দের পাশে জহির মুন্সী, বিতরণ করলেন ক্রীড়া উপকরণ ‘মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়াই কি আমার অপরাধ?’—ফেক আইডির অপপ্রচারের প্রতিবাদে জহিরের সংবাদ সম্মেলন রায়পুরে পৈতৃক সম্পত্তি দখল করে স্থাপনা নির্মাণ বাধ দিলে মা-ছেলেকে মারধরের অভিযোগ

রায়পুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুরু

medianewsbd / ২১ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
Screenshot

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন-২০২৬ উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রায়পুরের শ্রীশ্রী রাধা মদনমোহন মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জন্মাষ্টমী উদযাপন-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র নেতা বাবু হরিপদ পাল। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু দিলীপ কুমার বণিক।

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটি, রায়পুরের আহ্বায়ক শ্রী শিবু বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী তপন ভক্ত, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার রায়, পৌর সভাপতি মানিক লাল দাস ও সাধারণ সম্পাদক রুপম সাহা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, মানবপ্রেম, ন্যায় ও সত্যের পথে চলার শিক্ষা তুলে ধরেন। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে সুন্দর সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে রায়পুরের সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জন্মাষ্টমী উপলক্ষে রায়পুরে ধর্মীয় আলোচনা, পূজা-অর্চনা, শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এসব কর্মসূচিকে ঘিরে মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category