শিরোনাম:
রায়পুরে ১১ বসত ঘর পুড়ে ছাই, অভিযুক্তকে গনপিটুনি ৩৮তম মানবিক উদ্যোগ: রায়পুরে অসুস্থ শিশুর পরিবারকে যুব সংগঠনের অর্থ সহায়তা রায়পুর যুব রেড ক্রিসেন্টের নতুন অ্যাডহক কমিটির সদস্য নাজমুল ইসলাম মিঠুর সাথে সৌজন্য সাক্ষাৎ রায়পুরে আমেনা আকবর ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত। রায়পুরে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত  রায়পুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুরু রায়পুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্য আটকের কয়েক ঘণ্টার মধ্যে জামিন মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের মাঝে খেলাধুলার উপকরণ বিতরণ রায়পুরে পৌর ছাত্রদলের উদ্যোগে ‘সবার আগে বাংলাদেশ’ কুইজ প্রতিযোগিতা নিজের ঘর ভাঙাচোরা, তবু মানুষের জন্য জমি-গরু বিক্রি করে রাস্তা নির্মাণ করলেন কৃষক দলের নেতা সিদ্দিক

রায়পুরে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত 

medianewsbd / ১৬ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১০ নম্বর রায়পুর ইউনিয়নের চালতাতলী এলাকায় রায়পুর থানা পুলিশের উদ্যোগে এক মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চালতাতলী এলাকায় স্থানীয় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। 

সহকারী পুলিশ সুপার মো. আব্দুর রাশেদ ও রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়াসহ বিএনপি ও তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ।

কর্মসূচির শুরুতে চালতাতলী এলাকার প্রধান প্রধান সড়কে একটি র‍্যালি প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তারা বলেন, তরুণ প্রজন্ম ও সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে দল-মত নির্বিশেষে এলাকার সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা। 

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এলাকায় মাদক কারবারি ও সেবীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং জিরো টলারেন্স নীতি বজায় রেখে মাদক নির্মূলে এই অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category