শিরোনাম:
রায়পুরে ১১ বসত ঘর পুড়ে ছাই, অভিযুক্তকে গনপিটুনি ৩৮তম মানবিক উদ্যোগ: রায়পুরে অসুস্থ শিশুর পরিবারকে যুব সংগঠনের অর্থ সহায়তা রায়পুর যুব রেড ক্রিসেন্টের নতুন অ্যাডহক কমিটির সদস্য নাজমুল ইসলাম মিঠুর সাথে সৌজন্য সাক্ষাৎ রায়পুরে আমেনা আকবর ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত। রায়পুরে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত  রায়পুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুরু রায়পুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্য আটকের কয়েক ঘণ্টার মধ্যে জামিন মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের মাঝে খেলাধুলার উপকরণ বিতরণ রায়পুরে পৌর ছাত্রদলের উদ্যোগে ‘সবার আগে বাংলাদেশ’ কুইজ প্রতিযোগিতা নিজের ঘর ভাঙাচোরা, তবু মানুষের জন্য জমি-গরু বিক্রি করে রাস্তা নির্মাণ করলেন কৃষক দলের নেতা সিদ্দিক

রায়পুরে ১১ বসত ঘর পুড়ে ছাই, অভিযুক্তকে গনপিটুনি

medianewsbd / ২০ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

লক্ষ্মীপুরে রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি পরিবারের বসত ঘর। অভিযুক্ত সোহেল হোসেনকে গনপিটুনিয়ে দিয়ে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা। তার অবস্থায় আশংকাজনক। আজ রোববার ভোররাতে রায়পুর উপজেলার বাসাবাড়ি এলাকার আশক আলী ব্যাপারি বাড়িতে এঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোহল হোসেন এলাকার চিহিৃত মাদকাসক্ত। মাদকের টাকা নিয়ে পরিবারের লোকজনের সাথে প্রায় পারিবারিক বিরোধ লেগেই থাকতো। বিরোধকে কেন্দ্র করে রোববার রাত সাড়ে ৪টার দিকে নিজের ঘরে আগুন ধরিয়ে দেয়। মূহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে করে ১১টি পরিবারের বসতঘর,রান্নাঘর পুড়ে ছাঁই হয়ে যায়। এসব পরিবার সবহারিয়ে এখন পুরোপুরি নি:স্ব। পরে খবর পেয়ে রায়পুর ও লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুইঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এদিকে অভিযুক্ত সোহেল হোসেনকে আটক করে গনপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করা হয়েছে। তবে তার অবস্থায় আশংকাজনক বলে জানিয়েছে পুলিশ।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার বলেন, ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনের কাজ চলছে। তদন্ত করা হচ্ছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দীন ভূঁঞা বলেন, মাদকাসক্ত যুবক সোহেল পারিবারিক বিরোধে নিজের ঘর আগুন ধরিয়ে দেয়। পরে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে ১১টি পরিবারের বসতঘর পুড়ে ছাইঁ হয়ে যায়। অভিযুক্ত যুবক সোহেলকে গনপিটুনি দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে। তার অবস্থায় আশংকাজনক। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category