শিরোনাম:
রায়পুরে ১৮ কোটি টাকার প্রকল্পে ড্রেন নিম্নমানে মরিচা ধরা রড ব্যবহারের অভিযোগ স্বার্থ বিসর্জন দিয়ে হলেও মানুষের পাশে থাকবো— চেয়ারম্যান প্দরার্থী হিসেবে লীয় মনোনয়ন সংগ্রহ কালে ফারুক কবিরাজ সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যানের পক্ষে বিএনপির দলীয় ফরম সংগ্রহ রায়পুরে বিএনপি থেকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক হোসেন সুমন নতুন বাজারে ড্রাম ট্রাকের তাণ্ডব: নৈশকালীন আতঙ্কে এলাকাবাসী, কাঁপছে ভবন রায়পুর নতুনবাজার খেজুরতলা নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । চ্যাম্পিয়ন দেনায়েতপুর একাদশ রানার্সআপ মোহাম্মদ একাদশ। রায়পুর ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুঃসময়ে মাঠে থাকার সাবেক ছাত্রনেতা ইব্রাহিম খলিল রায়পুরে দুই বিএনপি নেতার বিরুদ্ধে পরোয়ানা, প্রতিবাদে সংবাদ সম্মেলন রায়পুরে অবৈধ পালার ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা রায়পুরে নবাব বিরিয়ানি হাউজের তৃতীয় শাখার উদ্বোধন, ৫ দিন ৩০ শতাংশ ছাড়

রায়পুরে ১৮ কোটি টাকার প্রকল্পে ড্রেন নিম্নমানে মরিচা ধরা রড ব্যবহারের অভিযোগ

medianewsbd / ২১ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
Screenshot

লক্ষ্মীপুরের রায়পুরে হায়দারগঞ্জ-রায়পুর পৌরসভা অংশের সড়কে চলমান ড্রেন নির্মাণকাজে নিম্নমানের ও মরিচা ধরা রড ব্যবহারের অভিযোগ উঠেছে। প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে চলমান এ নির্মাণকাজে ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, রায়পুর-হায়দারগঞ্জ সড়কের দুলাল ক্বারীর গোডাউনে নির্মাণকাজে ব্যবহারের জন্য বিপুল পরিমাণ রড রাখা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এসব রডের কিছু অংশ নিম্নমানের ও মরিচা ধরা। তারা দাবি করেন, গোডাউন থেকে এসব রড গোপনে নির্মাণস্থলে নিয়ে গিয়ে ড্রেন নির্মাণকাজে ব্যবহার করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, নিম্নমানের ও মরিচা ধরা রড দিয়ে ড্রেন নির্মাণ করা হলে নির্মাণের স্থায়িত্ব কমে যেতে পারে। অল্প সময়ের মধ্যেই ড্রেনে ফাটল দেখা দেওয়া কিংবা বিভিন্ন অংশ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি ভবিষ্যতে জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে।

তারা আরও বলেন, গুরুত্বপূর্ণ এ নির্মাণকাজে কী ধরনের রড ও অন্যান্য সামগ্রী ব্যবহার করা হচ্ছে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোরভাবে তদারকি করা প্রয়োজন। কাজের গুণগত মান নিশ্চিত করতে রডের মান পরীক্ষা এবং নির্মাণকাজ নিয়মিত পরিদর্শনের দাবি জানান স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, ড্রেন নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ব্যবহৃত রড ও অন্যান্য নির্মাণসামগ্রীর গুণগত মান পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে রায়পুর পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকি নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category