শিরোনাম:
রায়পুরে নতুন রেললাইন স্থাপনের দাবি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে দক্ষিণ চর আবাবিলে চেয়ারম্যান প্রার্থী ইমু‘র হোসেনের মনোনয়ন ফরম জমা রায়পুরে কেরোয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার পদে জহির হাজীর মনোনয়ন জমা বাবার অসম্পূর্ণ স্বপ্ন বাস্তবায়নে কেরোয়া ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন মনিরুল হক সোহাগ রায়পুরে ১৮ কোটি টাকার প্রকল্পে ড্রেন নিম্নমানে মরিচা ধরা রড ব্যবহারের অভিযোগ স্বার্থ বিসর্জন দিয়ে হলেও মানুষের পাশে থাকবো— চেয়ারম্যান প্দরার্থী হিসেবে লীয় মনোনয়ন সংগ্রহ কালে ফারুক কবিরাজ সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যানের পক্ষে বিএনপির দলীয় ফরম সংগ্রহ রায়পুরে বিএনপি থেকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক হোসেন সুমন নতুন বাজারে ড্রাম ট্রাকের তাণ্ডব: নৈশকালীন আতঙ্কে এলাকাবাসী, কাঁপছে ভবন রায়পুর নতুনবাজার খেজুরতলা নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । চ্যাম্পিয়ন দেনায়েতপুর একাদশ রানার্সআপ মোহাম্মদ একাদশ।

রায়পুরে নতুন রেললাইন স্থাপনের দাবি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া

medianewsbd / ১৯ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নতুন রেললাইন স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মো. আবুল খায়ের ভূঁইয়া।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেওয়া এক আবেদনপত্রে তিনি রায়পুরকে দেশের বিদ্যমান রেল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যে নতুন রেললাইন স্থাপনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

আবেদনপত্রে এমপি আবুল খায়ের ভূঁইয়া উল্লেখ করেন, লক্ষ্মীপুর জেলার রায়পুর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জনবহুল উপজেলা। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ রেল যোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত। এতে ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন, শিল্পায়ন ও যাত্রী চলাচলে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, রায়পুরে নতুন রেললাইন স্থাপন করা হলে লক্ষ্মীপুর জেলার অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, পর্যটন বিকাশসহ জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি সড়কপথের ওপর চাপ কমবে এবং সাধারণ মানুষ নিরাপদ ও সাশ্রয়ী পরিবহন সুবিধা পাবেন।

আবেদনপত্রে রায়পুরে রেললাইন স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষা গ্রহণসহ প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত শুরু করার জন্য প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category