শিরোনাম:
রায়পুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ শামীম গাজী বহিষ্কৃত নেতা, তাঁর কথায় কর্ণপাত করবেন না: রায়পুর উপজেলা বিএনপির সভাপতি অনাবৃষ্টিতে আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, সংবাদ প্রকাশের পর পাশে দাঁড়ালেন জামায়াত নেতা ইউনুস রায়পুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রায়পুরে অসহায় পরিবারের মেয়ের বিয়েতে যুব সংগঠনের অনুদান রায়পুরে পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করতে ফয়সালের উদ্যোগে কর্মমুখী প্রশিক্ষণ ইউপি নির্বাচন নিয়ে বিএনপিতে কাদা ছোড়াছুড়ি বন্ধের আহ্বান বেলাল হাওলাদারের রায়পুরের চরবংশীতে উত্তেজনা, দফায় দফায় ভাঙচুর ও দোকানে তালা রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত: বিএনপি নেতাসহ আহত ৪, হামলাকারী আটক রায়পুরে অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চরপাতা একাদশ চ্যাম্পিয়

রায়পুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

medianewsbd / ১৩৭ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
Screenshot

লক্ষ্মীপুরের রায়পুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৈতৃক সম্পত্তিতে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে আবুল কালাম ও তাঁর ছেলে হাবিবের বিরুদ্ধে। ৬নং কেরোয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সুনামগঞ্জ বাজারসংলগ্ন সাহজী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।

অভিযোগকারী জাহাঙ্গীরের দাবি, ৩২০২ দাগের ১৬ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আবুল কালাম ও তাঁর ছেলে হাবিব দীর্ঘদিন ধরে তাঁদের পৈতৃক সম্পত্তি দখল করে রেখেছেন। এ ঘটনায় তিনি আদালতের শরণাপন্ন হয়ে ১৪৪/১৪৫ ধারায় আবেদন করেন।

জাহাঙ্গীরের অভিযোগ, গত শুক্রবার (৬ নভেম্বর) ওই জমিতে স্থাপনা নির্মাণের চেষ্টা করেন আবুল কালাম ও তাঁর ছেলে হাবিব। আদালতে নিষেধাজ্ঞা-সংক্রান্ত বিষয় বিচারাধীন থাকা সত্ত্বেও তাঁরা নির্মাণকাজ শুরু করেন। ৬ নভেম্বর শুনানির দিন ধার্য থাকলেও শুক্রবার হওয়ায় শুনানি হয়নি। পরবর্তী শুনানির তারিখ আগামী মাসের ২ তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।

জাহাঙ্গীর আরও অভিযোগ করেন, নির্মাণকাজে বাধা দিলে আবুল কালাম ও তাঁর ছেলে হাবিব তাঁর দিকে তেড়ে আসেন। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা সেখান থেকে চলে যান। আদালতের আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এ ঘটনার প্রতিবাদ এবং ন্যায়বিচার দাবি করেন।

এদিকে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত হাবিব বলেন, জাহাঙ্গীর তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। বরং জাহাঙ্গীরই তাঁদের জমি দখল করে রেখেছেন বলে দাবি করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category