শিরোনাম:
ইউপি নির্বাচন নিয়ে বিএনপিতে কাদা ছোড়াছুড়ি বন্ধের আহ্বান বেলাল হাওলাদারের রায়পুরের চরবংশীতে উত্তেজনা, দফায় দফায় ভাঙচুর ও দোকানে তালা রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত: বিএনপি নেতাসহ আহত ৪, হামলাকারী আটক রায়পুরে অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চরপাতা একাদশ চ্যাম্পিয় আদালত চত্বর থেকে রায়পুর উপজেলা আওয়ামী লীগ নেতা রাসেল গ্রেপ্তার রায়পুরে যুবদল নেতার ওপর হামলা, লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ রায়পুরের উন্নয়ন নিয়ে সাবেক মেয়রের প্রশ্ন, প্রকল্পের হিসাব চাইলেন জনগণের কাছে রায়পুরে অনাবৃষ্টিতে আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, সেচের বাড়তি খরচে বিপাকে ১৮ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, ঠিকাদারের গাফিলতিতে বাড়ছে জনদুর্ভো রায়পুরে পাউবোর জায়গার ১২টি রেন্ট্রি গাছ কেটে বিক্রির অভিযোগ সরকারি কর্মকর্তার বিরুদ

রায়পুরের চরবংশীতে উত্তেজনা, দফায় দফায় ভাঙচুর ও দোকানে তালা

medianewsbd / ৭৪ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
Screenshot

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশীতে বিএনপির বিবদমান দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দফায় দফায় হামলা, ভাঙচুর ও ব্যবসাপ্রতিষ্ঠানে তালা দেওয়ার ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো সময় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।

বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এলাকায় দুই পক্ষের লোকজনের মহড়া ও একাধিক ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় উভয় পক্ষ একে অপরকে দায়ী করে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা কৃষকদলের বহিষ্কৃত নেতা শামীম গাজী ও ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহমেদ কবিরাজের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে অতীতে একাধিক সংঘর্ষে বহু নেতাকর্মী আহত হয়েছেন। ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও দুজন নিহত হওয়ার ঘটনাও ঘটেছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে কবিরাজ গ্রুপের এবাদ উল্যা গাজী (৬৬), জাহিদুল ইসলাম (১৫) ও খোরশেদ আলম (৩৪) নামের তিনজনকে কুপিয়ে জখম করা হয়। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। হামলায় জড়িত থাকার অভিযোগে সাইফুল ইসলাম সুজন (৩০) নামের এক ব্যক্তিকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

সাইফুলের বাড়ি ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। সুজন জানিয়েছেন, তিনি ঢাকার বায়তুল মোকাররম এলাকায় ফুটপাতে টুপি বিক্রি করেন। এক লাখ টাকা ভাড়ায় শামীম গাজী গ্রুপের পক্ষে এলাকায় এসেছেন বলেও তিনি দাবি করেছেন। তবে শামীম গাজীকে গত সোমবার রাতে একটি গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি লক্ষ্মীপুর কারাগারে রয়েছেন।

মঙ্গলবার রাতের ঘটনার পর ক্ষুব্ধ কবিরাজ গ্রুপের লোকজন বুধবার সকাল থেকে এলাকায় মহড়া দিতে থাকেন। সকাল ১০টার দিকে শামীম গাজীর ছোট ভাই শাহাদাত গাজীর মালিকানাধীন গাজী মেডিকেল হল নামের ফার্মেসিটি তালা দিয়ে বন্ধ করে দেওয়া হয়। পরে খাসেরহাট বাজার, পুরাতন বেড়ির মাথায় চান্দারখাল মাছঘাট ও হাজীমারা মাছঘাটে শামীম গাজীর টেবিল-চেয়ার ভাঙচুর করে নদী ও পুকুরে ফেলে দেওয়া হয়। এসব ঘটনার পর তিনটি আড়তে মাছ কেনাবেচা বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও কৃষকদল নেতা শামীম গাজীর বাবা ইমাম হোসেন গাজী বলেন, ‘আমি কিংবা আমার ছেলেদের কেউই ওই হামলার সঙ্গে জড়িত নই। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমি ও আমার ছেলে শামীম গাজী প্রার্থী হব—এমন খবর পেয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহমেদ কবিরাজ, তাঁর ভাই মেহেদী কবিরাজ ও তাঁদের পক্ষের লোকজন ষড়যন্ত্র করছেন। তাঁরা নিজেরাই ঘটনা সাজিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছেন। আজ দফায় দফায় আমার ও ছেলেদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর করে বন্ধ করে দেওয়া হয়েছে এবং পাইব ভেঙে ড্রেজার মেশিন নিয়ে যায়।

অন্যদিকে ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহমেদ কবিরাজ বলেন, ‘আমাদের নেতাকর্মীদের হত্যা করতে শামীম গাজী ভাড়াটিয়া লোকজন এনে এলাকায় ত্রাস সৃষ্টি করেছেন। আমরা সন্ত্রাসের রাজনীতি চাই না। গতকাল আমার লোকজনকে কুপিয়ে জখম করার ঘটনায় ক্ষুব্ধ কর্মীরা আজ কয়েকটি ঘটনায় জড়িত হলে খবর পেয়ে আমি তাঁদের শান্ত করি। আশা করি, আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। ভাড়াটে খুনি পুলিশের হেফাজতে আছেন। পুলিশের তদন্তেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, এসব ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। হামলাকারী হিসেবে অভিযুক্ত সাইফুল ইসলাম সুজনকে বুধবার থানা থেকে আদালতে পাঠানো হয়েছে। তাঁর দেওয়া তথ্য ও ঠিকানা যাচাই-বাছাই করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category