শিরোনাম:
চেয়ারম্যান পদপ্রার্থী শাহিন আলমের অঙ্গীকার—দুর্নীতিমুক্ত ও উন্নয়নমুখী রায়পুর ইউনিয়ন গড়ার প্রত্যয় রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত রায়পুরে গ্রামীণ ব্যাংকে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রায়পুরে বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা বাস্তবায়নে কারিগরি ও সমন্বয় কমিটির সভা রায়পুরে ইউপি নির্বাচন নিয়ে এমপি আবুল খায়ের ভূঁইয়ার সঙ্গে পদপ্রত্যাশীদের মতবিনিময় রায়পুরের মেঘনায় নিষিদ্ধ জালে নিধন হচ্ছে ইলিশের পোনা, পাহারাদারদের বিরুদ্ধে আঁতাতের অভিযোগ রায়পুরে ভিভোর এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন রায়পুরে গ্রেফতার মামুন ও সহযোগী জাবেদ রিমান্ড জনসেবায় দীর্ঘদিনের সম্পৃক্ততা, চেয়ারম্যান প্রার্থী হতে চান ইব্রাহিম খলিল রায়পুরে আমেনা আকবর ফাউন্ডেশনের উদ্যোগে ৩৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

চেয়ারম্যান পদপ্রার্থী শাহিন আলমের অঙ্গীকার—দুর্নীতিমুক্ত ও উন্নয়নমুখী রায়পুর ইউনিয়ন গড়ার প্রত্যয়

medianewsbd / ৩৮ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
Screenshot

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১০ নম্বর রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন চেয়েছেন মোঃ শাহিন আলম। মানবতার সেবা, সামাজিক উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

মোঃ শাহিন আলম ১০ নম্বর রায়পুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি। তিনি মিতালী বাজার মডেল একাডেমি ছাত্রদলের সাবেক সভাপতি, ১০ নম্বর রায়পুর ইউনিয়নের সাবেক ছাত্রনেতা এবং লক্ষ্মীপুর জেলা বিএনপি সৌদি আরব কেন্দ্রীয় কমিটির পূর্বাঞ্চল, রিয়াদের ভারপ্রাপ্ত সভাপতি। এ ছাড়া তিনি কাজীরচর প্রবাসী ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

চেয়ারম্যান পদপ্রার্থী শাহিন আলম তাঁর নির্বাচনী অঙ্গীকারে ইউনিয়নের সর্বস্তরের মানুষের পাশে থাকার কথা জানিয়েছেন। একই সঙ্গে অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকা, মাদকমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা এবং এলাকার উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি আরও অঙ্গীকার করেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবেন এবং দল-মত নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করতে কাজ করবেন।

আসন্ন ১০ নম্বর রায়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে শাহিন আলম ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category