উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
সভায় রায়পুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম), এজিএম (ওএন্ডএম) এবং উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০), বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ-২০২৬, জাতীয় নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় সৌরবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে গ্রাহক পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ, জাতীয় গ্রিডের ওপর বিদ্যুতের চাপ কমানো, প্রচলিত জ্বালানির ওপর নির্ভরশীলতা হ্রাস এবং কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতি নেট মিটারিং কার্যক্রম সম্প্রসারণ ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার উৎসাহিত করতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে। পাশাপাশি সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও পরিবেশবান্ধব বিদ্যুৎ ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।