• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরে মাহিরা এন্টারপ্রাইজের উদ্যোগে আশা সিমেন্ট রিটেইলার ও নির্মাণ শ্রমিক কনফারেন্স অনুষ্ঠিত রায়পুর পৌর এলাকায় ড্রেন ও সিসি ঢালাই কাজে তদারকির অভাব, মান নিয়ে শঙ্কা রায়পুরে ১৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার রায়পুরে তেল সংকটে সংবাদ সংগ্রহে বাধা, বিপাকে সাংবাদিকরা রায়পুরে ঈদখলা জামে মসজিদ পরিদর্শনে ইঞ্জিনিয়ার কাজী মঞ্জুরুল আলম, সংস্কারে সহযোগিতার আশ্বাস রাজনীতি ছাড়ছেন নয়ন মেম্বার, দ্বীনের পথে চলার ঘোষণা রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার রায়পুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হাত পা ভেঙ্গে দিল স্বামী জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধস, সারাদেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা মাদকের তথ্য দিলে নগদ পুরস্কার,রায়পুর থানার নতুন ঘোষণা

সৌজন্য সাক্ষাতে মিলিত হলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া ও মাস্টার রুহুল আমিন ভূঁইয়া

medianewsbd / ২৫১ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

সৌজন্য সাক্ষাতে মিলিত হলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া ও মাস্টার রুহুল আমিন ভূঁইয়া

লক্ষ্মীপুর প্রতিনিধি:

নবনির্বাচিত সংসদ সদস্য জনাব আবুল খায়ের ভূঁইয়া ও বিশিষ্ট শিক্ষানুরাগী মাস্টার রুহুল আমিন ভূঁইয়া সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।

প্রায় এক ঘণ্টাব্যাপী এ বৈঠকে তারা আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে লক্ষ্মীপুরবাসীর সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। উভয়েই জেলার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রমে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় এমপি আবুল খায়ের ভূঁইয়া বলেন, ভবিষ্যতে কোনো রাষ্ট্রীয় উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হলে সেখানে নেমপ্লেটে উভয়ের নাম খোদাই করে উল্লেখ থাকবে। এর মাধ্যমে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ঐক্যের বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে।

স্থানীয়রা মনে করছেন, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও সমন্বিত উদ্যোগ লক্ষ্মীপুরের উন্নয়নকে আরও বেগবান করবে।

সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছেন, পারস্পরিক সহযোগিতা ও সম্মানের এই বন্ধন ভবিষ্যতেও অটুট থাকবে এবং জেলার সার্বিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category