• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরে খাল খননে উচ্ছেদ অভিযানে দোকান হারিয়ে দুশ্চিন্তায় ক্ষুদ্র ব্যবসায়ীরা রায়পুর এইচআরসি স্মার্ট স্কুলে ছবক প্রদান, দোয়া অনুষ্ঠান ও ফল উৎসব অনুষ্ঠিত রায়পুরে মানবেতর জীবনযাপন: জরাজীর্ণ ঘরে অসুস্থ স্ত্রী ও অন্ধ ছেলেকে নিয়ে চার সদস্যের পরিবারের আহাজারি ফলিত পুষ্টি জ্ঞান ও রন্ধন কৌশল সম্প্রসারণে স্মলহোল্ডার রেইঞ্জ প্রকল্পের ৯০ জন কৃষাণীকে প্রশিক্ষণ রায়পুরে হাঁটার পথ এখন বাজার ও পার্কিং, ঝুঁকিতে সড়কে পথচারীরা মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের বার্তা নিয়ে রায়পুরে নাইট ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে রায়পুরে স্বাস্থ্য বিভাগের সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ রায়পুরে বিশেষ অভিযানে দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার জমি বিরোধের জেরে সীমানা দেয়াল ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি রায়পুরে শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

রায়পুরে কলেজছাত্র আশরাফুল হত্যা মামলার আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

medianewsbd / ৩৯১ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে কলেজছাত্র আশরাফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামিসহ পলাতক পাঁচজনকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নিহত আশরাফুল ইসলাম উপজেলার চরবংশী গ্রামের বাসিন্দা আজিজুল হক খানের একমাত্র ছেলে এবং রায়পুর রুস্তম আলী কলেজ-এর ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে এ কর্মসূচি পালিত হয়। এতে নিহতের পিতা আজিজুল হক খান, স্বজনরা এবং স্থানীয় কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনার এক মাস পেরিয়ে গেলেও প্রধান আসামিরা গ্রেপ্তার না হওয়ায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। সহপাঠীরা বলেন, বন্ধুকে হারানোর শোক এখনও কাটেনি। আমরা দ্রুত বিচার ও সব আসামির গ্রেপ্তার চাই।

নিহতের পরিবার অভিযোগ করে জানায়, বিভিন্ন মাধ্যমে তাদের মামলা তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে। একমাত্র সন্তানকে হারিয়ে তার মা মানসিকভাবে ভেঙে পড়েছেন।

মামলার বাদী আজিজুল হক খান বলেন, আমার একমাত্র ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যার প্রধান ঘাতককে দ্রুত গ্রেপ্তার করতে হবে। যিনি হত্যাকারীদের সন্ধান দিতে পারবেন, তাকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত ১৪ জানুয়ারি রাতে মাদক সেবনে বাধা দেওয়া এবং ডিবি পুলিশে ধরিয়ে দেওয়ার সন্দেহে স্থানীয় কিশোরগ্যাং সদস্যরা আশরাফুল ইসলামকে ডেকে নিয়ে হাতুড়ি ও ইট দিয়ে মাথায় আঘাত করে। তাকে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে এবং পরে ঢাকায় চিকিৎসার জন্য ভর্তি করেন। চারদিন চিকিৎসাধীন থাকার পর ২০ জানুয়ারি বিকেলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ১৭ জানুয়ারি রায়পুর থানা-য় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। ইতোমধ্যে কয়েকজন আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তবে প্রধান আসামিসহ আরও কয়েকজন এখনও পলাতক।

রায়পুর থানার ওসি শাহিন মিয়া বলেন, হত্যা মামলার চার আসামি কারাগারে রয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ ও র‍্যাব তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category