• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরের আলোচিত মা ও তিন মেয়ে হত্যা: তদন্তে বাড়ছে প্রশ্ন, আলোচনায় নতুন তথ্য ভারসাম্যহীন মানসিক রোগে আক্রান্ত ছেলের চিকিৎসায় নগদ অর্থ পেলেন মাইকিং কর্মী আরিফ ময়লা-আবর্জনার ভাগাড় দিয়ে স্বাগত-বিদায় রায়পুর ইউপি চেয়ারম্যান পদে ন্যূনতম স্নাতক শিক্ষাগত যোগ্যতা চেয়ে হাইকোর্টের রুল রায়পুরে জেলের ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার একটু বৃষ্টিতেই হাঁটুসমান পানি খাসের হাট কেন্দ্রীয় জামে মসজিদে, পানি নিষ্কাশনের দাবি স্থানীয়দের রায়পুরে এসিল্যান্ডের বক্তব্য নিয়ে আলোচনা: প্রসঙ্গবিচ্ছিন্ন ভিডিও প্রচারের নিন্দা স্থানীয়দের মেসির জোড়া অ্যাসিস্টে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক রায়পুরে দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা, নিয়মিত অভিযানের দাবি স্থানীয়দের

রমজানে অসহায়দের পাশে রায়পুর পৌর ১নং ওয়ার্ড যুব সংগঠন | মাদক ও বাল্যবিবাহ বিরোধী বার্তা

medianewsbd / ৬১৬ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবিক উদ্যোগ নিয়েছে রায়পুর পৌর ১নং ওয়ার্ড যুব সংগঠন। সংগঠনটির ২৪তম কার্যক্রম হিসেবে অসহায় ও সুবিধাবঞ্চিত রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাদ আসর পৌর ১নং ওয়ার্ডের নদীর পাড় মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর বণিক সমিতি-এর সভাপতি সাইফুল ইসলাম মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর থানা-র ওসি (তদন্ত) আব্দুল মান্নান। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক যুবসমাজকে ধ্বংস করছে— এ থেকে রক্ষা পেতে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসাথে কাজ করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়। তারা উল্লেখ করেন, প্রবাসী, স্থানীয় যুবক ও কিছু দানবীরের সমন্বয়ে গড়ে ওঠা এ সামাজিক সংগঠনটি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোকে ইবাদতের অংশ হিসেবে দেখে এবং মানবিক সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানায়।

অনুষ্ঠানের শেষে একজন অসুস্থ ব্যক্তিকে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। পরে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, এটি সংগঠনটির ২৪তম মানবিক কার্যক্রম। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category