• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ফলাফলে রায়পুরে প্রথম এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় রায়পুরে ৭ পিস ইয়াবাসহ যুবক আটক, সড়কে পড়ে থাকা ২২০ পিস উদ্ধার লক্ষ্মীপুরে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সেমিনার ও মৃত্যু দাবি চেক প্রদান সংবাদ প্রকাশের পর চরকাচিয়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড-জরিমানা লিগ্যাল নোটিশের পরও জমি দখলের অভিযোগ, রায়পুরে দুই পরিবারের সংঘর্ষে আহত ৭ রায়পুরে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি তপন ভক্ত ও সম্পাদক প্রদীপ রায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ জুলাই সনদ বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ, জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোবাইলে বিয়ের নামে প্রতারণার অভিযোগ, ১৭ লাখ টাকা আত্মসাতের অপপ্রচার দাবিতে সংবাদ সম্মেলন

গুপ্ত সংগঠনের অপতৎপরতা: রায়পুর প্রেসক্লাব দখলের অপচেষ্টা

medianewsbd / ৪৪৬ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর প্রেসক্লাবকে ঘিরে একটি গুপ্ত চক্রের পরিকল্পিত অপতৎপরতার অভিযোগ উঠেছে। দায়িত্বশীলদের অজান্তে কৌশলে প্রেসক্লাবে প্রবেশ করে তারা সংগঠনটিকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন। অভিযোগ রয়েছে, পাতানো নির্বাচনের মাধ্যমে প্রেসক্লাব দখলের অপচেষ্টা চালানো হচ্ছে।

এছাড়া গত ৫ আগস্ট এক সাংবাদিককে বাসায় গিয়ে মারধর এবং আজকের পত্রিকার রায়পুর উপজেলা প্রতিনিধি মাহবুব আলম মিন্টুর সম্মানহানির চেষ্টার মতো নেক্কারজনক ঘটনা ছাড়াও যুগান্তরের প্রতিনিধি তাবারক হোসেন আজাদকেও মারধর করে মোবাইল ও আইডি কার্ড ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটে, যা সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।

এ পরিস্থিতিতে একটি কমিটি ঘোষণা করা হয়। তবে দাবি করা হয়েছে, প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী পূর্ববর্তী কমিটির অনুমোদন ছাড়াই নিয়ম ভঙ্গ করে এ কমিটি ঘোষণা দেওয়া হয়েছে।

এ বিষয়ে রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমআর সুমন জানান, তিনজন প্রার্থীর নির্বাচনী অনিয়মের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে সত্যতা পাওয়ায় অনিয়মের নির্বাচনী কমিটিকে বিলুপ্ত করে ২০/০২/২০২৬ তারিখে নতুন এডহক কমিটি ঘোষণা করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী এক মাসের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করে নতুন কমিটি উপহার দেওয়া হবে।

অন্যদিকে এডহক কমিটির আহ্বায়ক নুরুল আমিন ভূইয়া দুলাল বলেন, গঠনতন্ত্র অনুযায়ী এক মাসের মধ্যে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন আয়োজনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে। এ সময়ের মধ্যে প্রেসক্লাবের সকল অনিয়ম ও অপসংবাদিকতা দূরীকরণে সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি সাংবাদিকদের মানহানিকর বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে কাদা ছোড়াছুড়ি থেকে বিরত থাকার আহ্বান জানান।

রায়পুর প্রেসক্লাবের সুনাম, ঐতিহ্য ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category