শিরোনাম:
রায়পুরে ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ রায়পুরে এসিল্যান্ড কার্যালয়ের প্রধান ফটক নির্মাণ ও আধুনিকায়ন কাজের উদ্বোধন রায়পুরে বসতঘরে চুরির ঘটনায় দুই কিশোর আটক, সাড়ে ৩ লাখ টাকা ও সাড়ে ৩ ভরি স্বর্ণ উদ্ধার মানবতার টানে ব্যস্ততার মাঝেও হাসপাতালে ছুটে গেলেন ওসি, থ্যালাসেমিয়া রোগীকে দিলেন রক্ত মেয়েকে বিয়ে দিয়ে নিজেই বিয়ের পিঁড়িতে, তিন কোটি টাকা হাতানোর অভিযোগ স্বামীর রায়পুরে সেনাবাহিনীর পরিচয়ে তল্লাশি, দুইজন আটক জমি বিরোধে নারীকে মারধরের অভিযোগ, রায়পুর থানায় এজাহার চরবংশীতে বিয়ের প্রলোভনে ধর্ষণের পরে লোহার রড দিয়ে মারধর থানায় মামলা রায়পুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুরের অভিযোগ রায়পুরে খেজুরতলা নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

লিগ্যাল নোটিশের পরও জমি দখলের অভিযোগ, রায়পুরে দুই পরিবারের সংঘর্ষে আহত ৭

medianewsbd / ১২৫ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
Screenshot

লক্ষ্মীপুরের রায়পুরে লিগ্যাল নোটিশ দেওয়ার পরও জমি দখলের চেষ্টা এবং এতে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের প্রায় সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নয়াহাট জোরপোল সংলগ্ন আব্দুল করিম তপোতার বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বাবুলের পক্ষে লক্ষ্মীপুর জজ কোর্টের অ্যাডভোকেট বেলাল চৌধুরী গত ১ জুলাই আবদুর রবকে লিগ্যাল নোটিশ দেন। নোটিশে বাবুলের ক্রয়কৃত ৩ দশমিক ৪৩ শতাংশ জমি বুঝিয়ে দেওয়ার জন্য ১০ দিনের সময় দেওয়া হয়। একই সঙ্গে জমি নিয়ে কোনো দাবি বা অভিযোগ থাকলে প্রয়োজনীয় কাগজপত্রসহ আইনজীবীর চেম্বারে এসে বিষয়টি সমাধানের আহ্বান জানানো হয়।

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, বাবুল তার পিতা মো. হাবিব উল্যার মালিকানাধীন সম্পত্তির ওয়ারিশদের কাছ থেকে ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর ৪২১২ নম্বর ছাপ কবলা দলিলের মাধ্যমে ৩ দশমিক ৪৩ শতাংশ জমি ক্রয় করেন। পরবর্তীতে জমিটি তার নামে জমা খারিজ খতিয়ানভুক্ত হয় এবং তিনি নিয়মিত সরকারি খাজনা ও সেলামি পরিশোধ করে আসছেন বলে নোটিশে দাবি করা হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, লিগ্যাল নোটিশ দেওয়ার পরও গত ৭ আগস্ট আবদুর রব ওই জমির আরও অংশ দখল করে বেড়া দেওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে আবদুর রবের লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে দুই পরিবারের প্রায় সাতজন আহত হন বলে অভিযোগ করেন তারা।

তবে ফোন কলে এসব অভিযোগ অস্বীকার করেছেন আবদুর রবের মেয়ে পাখি। তিনি বলেন, অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। উল্টো তারাই তাদের জমি দখলের চেষ্টা করেছে। এ সময় হামলায় তার বাবা গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে তিনি চাঁদপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী পক্ষ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

এ বিষয়ে রায়পুর থানা পুলিশ বলেন, এই ঘটনা আমরা এখনো কোন লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category