• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মোবাইলে বিয়ের নামে প্রতারণার অভিযোগ, ১৭ লাখ টাকা আত্মসাতের অপপ্রচার দাবিতে সংবাদ সম্মেলন রায়পুরে বর্ষায় নদীর চরে প্রাকৃতিকভাবে জন্মে হোগলা, চাষ ছাড়াই কৃষকের বাড়তি আয়ের উৎস চলাচলের রাস্তা জবরদখলের অভিযোগ, ইউএনও-এসি (ভূমি) ও থানায় লিখিত আবেদন পৌর কর্মচারীর বিদ্যুৎ, সড়ক ও সুপেয় পানির উন্নয়নে কাজ চলছে, উন্নয়নে পৌরবাসীর সহযোগিতা চান প্রশাসক মেহেদী হাসান কাউসার রায়পুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মানিক, চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন ঐক্যের মাধ্যমেই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখা সম্ভব” রায়পুরে উত্তর চর আবাবিল ইউনিয়ন যুবদলের কর্মীসভায় আবুল খায়ের ভূঁইয়া রায়পুরের আলোচিত মা ও তিন মেয়ে হত্যা: তদন্তে বাড়ছে প্রশ্ন, আলোচনায় নতুন তথ্য ভারসাম্যহীন মানসিক রোগে আক্রান্ত ছেলের চিকিৎসায় নগদ অর্থ পেলেন মাইকিং কর্মী আরিফ ময়লা-আবর্জনার ভাগাড় দিয়ে স্বাগত-বিদায় রায়পুর

মোবাইলে বিয়ের নামে প্রতারণার অভিযোগ, ১৭ লাখ টাকা আত্মসাতের অপপ্রচার দাবিতে সংবাদ সম্মেলন

medianewsbd / ৩৬ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
Screenshot

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নের মাঝি বাড়ির ফারুক মাঝি ও তার মেয়ে ফাতেমা আক্তার লিপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ১৭ লাখ টাকা আত্মসাৎ, অলংকার নেওয়া অভিযোগে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

রোববার (২ আগস্ট) উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাঝি বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফারুক মাঝি।

তিনি বলেন, প্রায় চার বছর আগে তার মেয়ে ফাতেমা আক্তার লিপির সঙ্গে রাখালিয়া কাজী বাড়ির সিরাজ কাজীর ছেলে প্রবাসী ইয়াছিন আরাফাত জুমানের মুঠোফোনে বিয়ে হয়। সে সময় তিন মাসের মধ্যে দেশে ফিরে মেয়েকে আনুষ্ঠানিকভাবে বাড়িতে তুলে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও ইকামাসহ বিভিন্ন অজুহাতে ইয়াছিন বারবার দেশে ফেরা পিছিয়ে দেন।

ফারুক মাঝির দাবি, ইয়াছিনের ইকামা করার জন্য তিনি দেড় লাখ টাকা দেন। কিন্তু দীর্ঘ চার বছরেও ইয়াছিন দেশে ফেরেননি। পরে ইয়াছিনের বোন জোসনা বেগম তাদের জানান, ইয়াছিন কবে দেশে ফিরবেন তার কোনো নিশ্চয়তা নেই এবং চাইলে তারা মেয়েকে অন্যত্র বিয়ে দিতে পারেন। পরে ইয়াছিনের সঙ্গেও যোগাযোগ করলে তিনি একই কথা বলায় পরিবারের সম্মতিতে মেয়ের অন্যত্র বিয়ে দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে ফারুক মাঝি আরও অভিযোগ করেন, সম্প্রতি ইয়াছিন আরাফাত জুমান ও তার পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিরুদ্ধে ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তার দাবি, প্রবাসে থাকাকালে ইয়াছিন হুন্ডির মাধ্যমে বিভিন্ন সময় তাদের মোবাইল নম্বরে টাকা পাঠিয়ে অন্যদের কাছে পৌঁছে দিতে বলতেন এবং এ সংক্রান্ত তথ্য-প্রমাণ তাদের কাছে রয়েছে। তিনি বলেন, ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগের কোনো ভিত্তি নেই; বরং ইকামার জন্য দেওয়া দেড় লাখ টাকা এখনও তাদের পাওনা।

ফাতেমা আক্তার লিপি বলেন, “আমার জীবনের চারটি বছর ইয়াছিনের অপেক্ষায় কেটেছে। পরে তাদের সম্মতিতেই আমার অন্যত্র বিয়ে হয়। এখন আমার সংসার ভাঙার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। এবং মোবাইল ফোনে বিয়ে করে বিয়ের নামে প্রতারণার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত পরিবারের সদস্যরা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category