• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ফলাফলে রায়পুরে প্রথম এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় রায়পুরে ৭ পিস ইয়াবাসহ যুবক আটক, সড়কে পড়ে থাকা ২২০ পিস উদ্ধার লক্ষ্মীপুরে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সেমিনার ও মৃত্যু দাবি চেক প্রদান সংবাদ প্রকাশের পর চরকাচিয়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড-জরিমানা লিগ্যাল নোটিশের পরও জমি দখলের অভিযোগ, রায়পুরে দুই পরিবারের সংঘর্ষে আহত ৭ রায়পুরে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি তপন ভক্ত ও সম্পাদক প্রদীপ রায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ জুলাই সনদ বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ, জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোবাইলে বিয়ের নামে প্রতারণার অভিযোগ, ১৭ লাখ টাকা আত্মসাতের অপপ্রচার দাবিতে সংবাদ সম্মেলন

রায়পুরে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের অভিযান, জরিমানা ২৪ হাজার টাকা

medianewsbd / ৫৩৭ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।

১ মার্চ (রবিবার) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাওসার-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় সহায়তা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা

অভিযানে পৌর এলাকার বিভিন্ন স্থানে অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে কয়েকজনকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

উপজেলা নির্বাহী অফিসার জানান, জনস্বার্থে ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি অবৈধ দখলদারদের স্বেচ্ছায় ফুটপাত ও সরকারি জায়গা দখলমুক্ত করার আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category