• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরে বোরো ধানের ক্লাস্টারে AWD প্রযুক্তির সফলতা, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ রায়পুরে পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ, মন্দির কর্তৃপক্ষের দাবি ‘জমি মন্দিরের’ রায়পুরে খাল খননে উচ্ছেদ অভিযানে দোকান হারিয়ে দুশ্চিন্তায় ক্ষুদ্র ব্যবসায়ীরা রায়পুর এইচআরসি স্মার্ট স্কুলে ছবক প্রদান, দোয়া অনুষ্ঠান ও ফল উৎসব অনুষ্ঠিত রায়পুরে মানবেতর জীবনযাপন: জরাজীর্ণ ঘরে অসুস্থ স্ত্রী ও অন্ধ ছেলেকে নিয়ে চার সদস্যের পরিবারের আহাজারি ফলিত পুষ্টি জ্ঞান ও রন্ধন কৌশল সম্প্রসারণে স্মলহোল্ডার রেইঞ্জ প্রকল্পের ৯০ জন কৃষাণীকে প্রশিক্ষণ রায়পুরে হাঁটার পথ এখন বাজার ও পার্কিং, ঝুঁকিতে সড়কে পথচারীরা মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের বার্তা নিয়ে রায়পুরে নাইট ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে রায়পুরে স্বাস্থ্য বিভাগের সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ রায়পুরে বিশেষ অভিযানে দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল সিএনজি যাত্রীর

medianewsbd / ৪৮০ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৫৫) নামের এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) দুপুর ২টার দিকে রায়পুর মৎস প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন পেশায় একজন পাইপমিস্ত্রি। তিনি সুবর্ণচর উপজেলার নুরুল ইসলামের ছেলে। তবে দীর্ঘদিন ধরে তিনি রায়পুর শহরে স্ব-পরিবারে বসবাস করতেন।

পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় আনোয়ার হোসেন লক্ষ্মীপুর থেকে সিএনজিযোগে রায়পুরে ফিরছিলেন। মৎস প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে একটি বাইসাইকেল আরোহী যুবককে বাঁচাতে গিয়ে সিএনজিটি নিয়ন্ত্রণ হারায় এবং দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আনোয়ার হোসেনকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার পরপরই সিএনজিটি থানায় নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে রায়পুর-লক্ষ্মীপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে ছোট ও বড় যানবাহনের বেপরোয়া গতিতে চলাচল নিয়ে স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেছেন। আনোয়ার হোসেনের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category