শিরোনাম:
লক্ষ্মীপুরে মেঘনায় সাঁতার কাটতে নেমে নিখোঁজ অটোচালকের মরদেহ উদ্ধার রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত শিক্ষকতা ছেড়ে রাজনীতি, চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতির পথে মির্জা ফখরুল রায়পুরে যৌতুক মামলায় স্বামী গ্রেপ্তার নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন আহমদ রায়পুর এলএম পাইলটের এডহক কমিটির সভাপতির দায়িত্ব নিলেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার ### লক্ষ্মীপুরে মাংস ও পশুখাদ্যের দোকানে মোবাইল কোর্ট, ৭ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা এসএসসি ফলাফলে রায়পুরে প্রথম এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় রায়পুরে ৭ পিস ইয়াবাসহ যুবক আটক, সড়কে পড়ে থাকা ২২০ পিস উদ্ধার লক্ষ্মীপুরে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সেমিনার ও মৃত্যু দাবি চেক প্রদান

লক্ষ্মীপুরে মেঘনায় সাঁতার কাটতে নেমে নিখোঁজ অটোচালকের মরদেহ উদ্ধার

medianewsbd / ১৫ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

লক্ষ্মীপুরে মেঘনা নদীতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর মো. মিলন (৪০) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) মেঘনা নদীর তীরবর্তী একটি চর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিলন লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি পেশায় অটোচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ আগস্ট) বন্ধুদের সঙ্গে মেঘনা নদীর একটি চরে ঘুরতে যান মিলন। সেখানে ফুটবল খেলার সময় বলটি নদীতে পড়ে যায়। পরে মিলনসহ চার বন্ধু বলটি আনতে নদীতে নামেন। এ সময় মেঘনার প্রবল স্রোতে পানিতে ডুবে নিখোঁজ হন মিলন।

খবর পেয়ে স্থানীয় লোকজনের পাশাপাশি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের ডুবুরিরা নদীতে তল্লাশি শুরু করেন। ডুবুরি দল ও নৌযানের সহায়তায় শুক্রবার দিনভর ব্যাপক অভিযান চালানো হলেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

এরপর শনিবার মেঘনা নদীর তীরবর্তী একটি চরে স্থানীয়রা মিলনের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, মেঘনা নদীর তীরবর্তী একটি চর থেকে মিলনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, জোয়ারের পানিতে ভেসে গিয়ে মরদেহটি ওই চরে আটকা পড়ে। মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রঞ্জিত কুমার সাহা জানান, নিখোঁজের খবর পাওয়ার পর শুক্রবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান চালায়। শনিবার স্থানীয়দের মাধ্যমে মরদেহের সন্ধান পাওয়ার পর সেটি উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category