• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম:
মসজিদের পানির সংকট দূর করতে এগিয়ে এলো পৌর ১নং ওয়ার্ড যুব সংগঠন রায়পুরে এম.এ মজিদ নূরানী মাদ্রাসায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ছবক ও দোয়া অনুষ্ঠান রায়পুর জনস্বাস্থ্য বিভাগের উপ-প্রকৌশলীর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রায়পুরে জ্বালানী তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত রায়পুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রায়পুরে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধে বণিক সমিতির বর্ণাঢ্য প্রচারণা লক্ষ্মীপুরে ৫৬ কোটি টাকার ওয়াশ ব্লক প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তে নিম্নমানের কাজের সত্যতা পৌর ১নং ওয়ার্ডে অসুস্থ ব্যক্তির চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার নিল যুব সংগঠন সূর্যমুখী চাষে বিপ্লব, আবাদ বাড়ায় রায়পুরের অর্থনীতিতে নতুন সম্ভাবনা রায়পুরে বিদ্যালয়ের ছাদ ধ্বসে শিক্ষার্থী আহত

মসজিদের পানির সংকট দূর করতে এগিয়ে এলো পৌর ১নং ওয়ার্ড যুব সংগঠন

medianewsbd / ৫২ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ৩নং ওয়ার্ডে অবস্থিত ছায়েদিয়া জামে মসজিদের ডিপ টিউবওয়েল স্থাপনে আর্থিক সহায়তা প্রদান করেছে রায়পুর পৌর ১নং ওয়ার্ড যুব সংগঠন।

শুক্রবার (১৭ এপ্রিল) জুমার নামাজের পর মসজিদে সংগঠনের পক্ষ থেকে ১৭,২০০ টাকা অনুদান প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ জহির হোসেন ও অর্থ উপদেষ্টা নূরনবী মিল্লাতসহ স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, এটি তাদের ২৯তম মানবিক কার্যক্রম। তারা দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন ধর্মীয় ও জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করে আসছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

মসজিদ কমিটির পক্ষ থেকে এ সহায়তার জন্য যুব সংগঠনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। তারা বলেন, ডিপ টিউবওয়েল স্থাপনের মাধ্যমে মসজিদের মুসল্লিদের দীর্ঘদিনের পানির সমস্যার সমাধান হবে।

এছাড়াও, এ উদ্যোগে সহযোগিতা করা বিদেশে অবস্থানরত রেমিটেন্স যোদ্ধাদের জন্য এলাকাবাসীর কাছে দোয়া কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category