• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম:
বিদ্যুৎ, সড়ক ও সুপেয় পানির উন্নয়নে কাজ চলছে, উন্নয়নে পৌরবাসীর সহযোগিতা চান প্রশাসক মেহেদী হাসান কাউসার রায়পুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মানিক, চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন ঐক্যের মাধ্যমেই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখা সম্ভব” রায়পুরে উত্তর চর আবাবিল ইউনিয়ন যুবদলের কর্মীসভায় আবুল খায়ের ভূঁইয়া রায়পুরের আলোচিত মা ও তিন মেয়ে হত্যা: তদন্তে বাড়ছে প্রশ্ন, আলোচনায় নতুন তথ্য ভারসাম্যহীন মানসিক রোগে আক্রান্ত ছেলের চিকিৎসায় নগদ অর্থ পেলেন মাইকিং কর্মী আরিফ ময়লা-আবর্জনার ভাগাড় দিয়ে স্বাগত-বিদায় রায়পুর ইউপি চেয়ারম্যান পদে ন্যূনতম স্নাতক শিক্ষাগত যোগ্যতা চেয়ে হাইকোর্টের রুল রায়পুরে জেলের ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার একটু বৃষ্টিতেই হাঁটুসমান পানি খাসের হাট কেন্দ্রীয় জামে মসজিদে, পানি নিষ্কাশনের দাবি স্থানীয়দের

রায়পুরের ৬নং কেরোয়া ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা আলোচনায়

medianewsbd / ১৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
Screenshot

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৬নং কেরোয়া ইউনিয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে কয়েকজন নেতার নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘুরে বেড়াচ্ছে।

আলোচনায় থাকা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রয়েছেন—

  • নজরুল ইসলাম ভূঁইয়া — সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি।
  • আবুল হাসেম দুলাল মোল্লা — বর্তমান ইউনিয়ন বিএনপির সভাপতি।
  • অ্যাডভোকেট আনোয়ার হোসেন মৃধা — সাবেক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক।
  • আলমগীর হোসেন (আলো) — ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
  • মো. শাহ আলম — সাবেক ছাত্রনেতা ও ইউনিয়ন বিএনপির নেতা।
  • মনিরুল হক (সোহাগ) — সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী।
  • জহিরুল আলম (বাচ্চু) – কারা নির্যাতিত বিএনপি নেতা।

স্থানীয় সূত্রে জানা যায়, এসব নেতা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং নিজ নিজ এলাকায় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই সম্ভাব্য প্রার্থীদের নিয়ে নেতাকর্মী ও ভোটারদের মধ্যে আলোচনা বাড়ছে।

তবে বিএনপির পক্ষ থেকে এখনো চেয়ারম্যান পদে কোনো আনুষ্ঠানিক দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। দলীয় সিদ্ধান্ত ও রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করবে শেষ পর্যন্ত কে দলের মনোনয়ন পাবেন এবং নির্বাচনে অংশ নেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category