• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান্য পেলো মাদক বিরোধী আলোচনা রায়পুরে পুষ্টি ও উদ্যোক্তা তৈরিতে ‘পিএফএস কংগ্রেস’ সভা অনুষ্ঠিত বিদ্যুৎ ও জ্বালানি সংকটে স্থবির রায়পুর: দিনে কর্মহীন জনজীবন, রাতে ভূতুড়ে শহর গ্রীষ্মের দুপুরে ঠান্ডা পরশ, পথচারীদের শরবত পান করাল জামিয়াতুল ইহসান আল-ইসলামিয়া লক্ষ্মীপুরে কিশোর-কিশোরী ক্লাব প্রকল্পে অনিয়ম, টাকা আত্মসাতের অভিযোগ রায়পুর বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১ রায়পুরের হায়দারগঞ্জে বাজার ইজারা নিয়ে সংঘর্ষ, আহত ৩ মানববন্ধন-সংবাদ সম্মেলনেও শেষ রক্ষা হয়নি: ফের গ্রেপ্তার একাধিক মাদক মামলার আসামি খোরশেদ রায়পুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় চরম অব্যবস্থাপনা: তিন দিনেও সরেনি ময়লার স্তুপ, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন জেনারেটরনির্ভর মোবাইল নেটওয়ার্ক, জ্বালানি সংকটে ঝুঁকিতে যোগাযোগ ব্যবস্থা

রায়পুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান্য পেলো মাদক বিরোধী আলোচনা

medianewsbd / ২৩ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া, উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন, উপজেলা জামায়াতের আমির মাওলানা নাজমুল হুদাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।

সভায় বক্তারা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতাদের সমন্বয়ের ভিত্তিতে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে অপরাধ দমন, মাদক নির্মূল, সামাজিক অস্থিরতা প্রতিরোধ, জ্বালানি সংকট মোকাবিলা এবং বাজার তদারকির বিষয়ে সবাইকে সচেতন ও সক্রিয় থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি, চুরি-ডাকাতি প্রতিরোধ, মাদকবিরোধী অভিযান, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, বাজার ব্যবস্থাপনা এবং ফুটপাত দখলমুক্ত রাখার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সংশ্লিষ্টদের মতামত ও সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category