• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরে জমি-সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ, বাবা-ছেলেসহ আহত ৩ মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে আহত সেই সাগরের মৃত্যু, শোকে স্তব্ধ রায়পুর রায়পুর আইনশৃঙ্খলা কমিটির সভা: চার হত্যাকাণ্ডের তদন্ত, লোডশেডিং, সড়ক সংস্কারসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রায়পুরে অসহায়দের পাশে উপজেলা প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ রায়পুর-হায়দরগঞ্জ সড়ক সংস্কারে ধীরগতি: চরম ভোগান্তিতে জনজীবন, ১ জুলাই মানববন্ধনের ডাক রায়পুরে একই পরিবারের চার সদস্য হত্যার দ্রুত বিচার দাবিতে ছাত্র সমাজের মানববন্ধন রায়পুরে ৩৪/৫৩তম মানবিক উদ্যোগ: ৫১ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাল বিতরণ, অসহায় কন্যার বিয়েতে আর্থিক সহায়তা জমি বিরোধে রায়পুরে ফসলি গাছ কেটে তাণ্ডবের অভিযোগ, অভিযুক্ত বিএনপি নেতা রায়পুরে দোকানের সীমানা নিয়ে সংঘর্ষ: দুই ভাই আহত, সাম্প্রদায়িক উসকানির অভিযোগ রায়পুরে মৃত কামালের পরিবারের ৪ সদস্যের ওপর গলা কেটে হত্যাচেষ্টা, নিহত ২; জনতার হাতে আটক অভিযুক্ত

জেনারেটরনির্ভর মোবাইল নেটওয়ার্ক, জ্বালানি সংকটে ঝুঁকিতে যোগাযোগ ব্যবস্থা

medianewsbd / ২০৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রভাব এবার পড়েছে মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থায়। লক্ষ্মীপুরের রায়পুরেও এর নেতিবাচক প্রভাব অনুভব করছেন সাধারণ মোবাইল ব্যবহারকারীরা।

স্থানীয়রা জানান, রায়পুরে বিভিন্ন মোবাইল অপারেটরের নেটওয়ার্কে একাধিকবার ডায়াল করেও প্রয়োজনীয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে হিমশিম খেতে হচ্ছে। অনেক সময় কল সংযোগ পেতে দেরি হচ্ছে, আবার মাঝপথে কল কেটে যাওয়ার ঘটনাও ঘটছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘ লোডশেডিং ও বিদ্যুতের অনিয়মিত সরবরাহের কারণে মোবাইল নেটওয়ার্ক পরিচালনায় ব্যবহৃত টাওয়ারগুলো এখন অনেকটাই জেনারেটরের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। ফলে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানির প্রয়োজন হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, বর্তমানে দেশে মোবাইল নেটওয়ার্ক সচল রাখতে দৈনিক প্রায় এক লাখ লিটার জ্বালানি প্রয়োজন হচ্ছে। বিদ্যুৎ বা জ্বালানি সরবরাহে আরও বিঘ্ন দেখা দিলে মোবাইল অপারেটরদের ডেটা সেন্টার ও নেটওয়ার্ক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর সর্বশেষ তথ্যমতে, দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা সাড়ে ১৮ কোটিরও বেশি। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সংকট দীর্ঘায়িত হলে প্রথমে গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলে নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে শহরাঞ্চলেও কল ড্রপ, ধীরগতির ইন্টারনেট এবং আংশিক নেটওয়ার্ক বিপর্যয়ের মতো সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘ সময় জেনারেটর চালু রাখতে ব্যর্থ হলে নির্দিষ্ট এলাকায় সম্পূর্ণ নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিও রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category