• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরে জমি-সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ, বাবা-ছেলেসহ আহত ৩ মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে আহত সেই সাগরের মৃত্যু, শোকে স্তব্ধ রায়পুর রায়পুর আইনশৃঙ্খলা কমিটির সভা: চার হত্যাকাণ্ডের তদন্ত, লোডশেডিং, সড়ক সংস্কারসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রায়পুরে অসহায়দের পাশে উপজেলা প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ রায়পুর-হায়দরগঞ্জ সড়ক সংস্কারে ধীরগতি: চরম ভোগান্তিতে জনজীবন, ১ জুলাই মানববন্ধনের ডাক রায়পুরে একই পরিবারের চার সদস্য হত্যার দ্রুত বিচার দাবিতে ছাত্র সমাজের মানববন্ধন রায়পুরে ৩৪/৫৩তম মানবিক উদ্যোগ: ৫১ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাল বিতরণ, অসহায় কন্যার বিয়েতে আর্থিক সহায়তা জমি বিরোধে রায়পুরে ফসলি গাছ কেটে তাণ্ডবের অভিযোগ, অভিযুক্ত বিএনপি নেতা রায়পুরে দোকানের সীমানা নিয়ে সংঘর্ষ: দুই ভাই আহত, সাম্প্রদায়িক উসকানির অভিযোগ রায়পুরে মৃত কামালের পরিবারের ৪ সদস্যের ওপর গলা কেটে হত্যাচেষ্টা, নিহত ২; জনতার হাতে আটক অভিযুক্ত

শিশুর চিকিৎসায় পাশে দাঁড়াল রায়পুর পৌর ১নং ওয়ার্ড যুব সংগঠন

medianewsbd / ১৭১ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ১নং ওয়ার্ড যুব সংগঠনের উদ্যোগে একটি মানবিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, তাদের ৩০তম মানবিক উদ্যোগ হিসেবে একটি গুরুতর অসুস্থ শিশুর চিকিৎসার জন্য নগদ অনুদান প্রদান করা হয়েছে।

বুধবার (৬ মে) বিকেলে মানিকের পোল সংলগ্ন মাঝি বাড়ির বাসিন্দা কামাল মাঝির সন্তান, যিনি দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন, তার চিকিৎসা সহায়তায় এই অনুদান দেওয়া হয়। শিশুটির চিকিৎসা ব্যয় বহনে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়লে সংগঠনের সদস্যরা মানবিক দায়িত্ববোধ থেকে পাশে দাঁড়ান।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তাদের এই উদ্যোগ সফল করতে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। দাতাদের সহযোগিতায় অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটানো সম্ভব হচ্ছে বলে তারা উল্লেখ করেন।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন তিনি দাতাদের দান কবুল করেন, তাদের রিজিকে বরকত দান করেন এবং পরকালে উত্তম প্রতিদান দেন।

অসুস্থ শিশুটির দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া কামনা করা হয়েছে। একই সঙ্গে সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের মানবতার কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category