• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুর এইচআরসি স্মার্ট স্কুলে ছবক প্রদান, দোয়া অনুষ্ঠান ও ফল উৎসব অনুষ্ঠিত রায়পুরে মানবেতর জীবনযাপন: জরাজীর্ণ ঘরে অসুস্থ স্ত্রী ও অন্ধ ছেলেকে নিয়ে চার সদস্যের পরিবারের আহাজারি ফলিত পুষ্টি জ্ঞান ও রন্ধন কৌশল সম্প্রসারণে স্মলহোল্ডার রেইঞ্জ প্রকল্পের ৯০ জন কৃষাণীকে প্রশিক্ষণ রায়পুরে হাঁটার পথ এখন বাজার ও পার্কিং, ঝুঁকিতে সড়কে পথচারীরা মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের বার্তা নিয়ে রায়পুরে নাইট ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে রায়পুরে স্বাস্থ্য বিভাগের সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ রায়পুরে বিশেষ অভিযানে দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার জমি বিরোধের জেরে সীমানা দেয়াল ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি রায়পুরে শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ রায়পুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

রায়পুরে হাঁটার পথ এখন বাজার ও পার্কিং, ঝুঁকিতে সড়কে পথচারীরা

medianewsbd / ২৪ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে ফুটপাত দখলের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ পথচারীরা। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ফুটপাতের এক পাশে ফল বিক্রেতাদের দোকান এবং অন্য পাশে মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের পার্কিংয়ের কারণে পথচারীদের চলাচলের পথ সংকুচিত হয়ে পড়েছে।

ফলে বাধ্য হয়ে মানুষকে ব্যস্ত সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে যেমন যানজট বৃদ্ধি পাচ্ছে, তেমনি প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। নারী, শিশু, শিক্ষার্থী ও বৃদ্ধদের সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।

গত ৭ জুন রোববার রায়পুর থানা কর্নার এবং রায়পুর-হায়দরগন্জ সড়কের মাথা এলাকায় গিয়ে দেখা যায়, ফুটপাতের অধিকাংশ জায়গা দখল করে বসানো হয়েছে ফলের দোকান। একই সঙ্গে রাস্তার পাশে সারিবদ্ধভাবে রাখা হয়েছে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন। ফলে পথচারীদের জন্য ফুটপাত ব্যবহার করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসন বিভিন্ন সময় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করলেও তা স্থায়ীভাবে কার্যকর হয়নি। অভিযান শেষ হওয়ার কিছুদিন পরই আবারও দখল হয়ে যায় ফুটপাত। এতে জনদুর্ভোগ কমার পরিবর্তে দিন দিন আরও বাড়ছে।

পথচারীরা জানান, ফুটপাত থাকলেও তা ব্যবহার করতে না পেরে জীবনের ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে হাঁটতে হচ্ছে। ব্যস্ত সময়ে যানবাহনের চাপের মধ্যে চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category