• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরে শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ রায়পুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন প্রতিবেশীর হামলায় নবজাতক যমজ শিশুর মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে রায়পুরে মানববন্ধন শহীদ সন্তানের স্মৃতিতে নিরব ঈদ, রায়পুরে কাঁদছে ফয়েজের পরিবার রায়পুরে সপ্তর্ষি কালচারাল একাডেমীর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত রায়পুর উন্নয়ন ফোরামের কার্যালয় উদ্বোধন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত লক্ষ্মীপুরে দলীয় নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন এমপি বিথীকা জমি নিয়ে বিরোধের জেরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু অসহায় বাবার মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা দিল রায়পুর পৌর ১নং ওয়ার্ড যুব সংগঠন জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রায়পুরে দোয়া ও মিলাদ মাহফিল

রায়পুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

medianewsbd / ৬১ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর মেইন রোডে অবস্থিত রূপালী ইলেকট্রনিক্সের ৫ তলা ভবনে আজ বিকেল প্রায় ৫টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রায়পুর ফায়ার সার্ভিস ও রায়পুর উপজেলা যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, আগুন দ্রুত ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এবং যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সমন্বিতভাবে কাজ করে দীর্ঘ প্রায় ৫ ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

অগ্নিনির্বাপণ কার্যক্রম চলাকালে প্রচণ্ড ধোঁয়া ও তীব্র গরমের কারণে রায়পুর উপজেলা যুব রেড ক্রিসেন্টের কয়েকজন স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

ফায়ার সার্ভিসের সদস্যদের অক্লান্ত পরিশ্রম এবং রায়পুর উপজেলা যুব রেড ক্রিসেন্টের সার্বিক সহযোগিতার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কমিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

এ ঘটনায় রায়পুর উপজেলা যুব রেড ক্রিসেন্টের পক্ষ থেকে ফায়ার সার্ভিসের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে মানবিক সেবায় নিয়োজিত সকল স্বেচ্ছাসেবকের ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category