• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জমি বিরোধে রায়পুরে ফসলি গাছ কেটে তাণ্ডবের অভিযোগ, অভিযুক্ত বিএনপি নেতা রায়পুরে দোকানের সীমানা নিয়ে সংঘর্ষ: দুই ভাই আহত, সাম্প্রদায়িক উসকানির অভিযোগ রায়পুরে মৃত কামালের পরিবারের ৪ সদস্যের ওপর গলা কেটে হত্যাচেষ্টা, নিহত ২; জনতার হাতে আটক অভিযুক্ত টিএলসিসি বাজেট সভায় যানজট নিরসনকে অগ্রাধিকার, পৌর উন্নয়নে নানা সিদ্ধান্ত মিষ্টি-জিলাপি নয়, স্মৃতির কেক দিয়ে শুভ উদ্বোধন আজ ফরিদগঞ্জে রায়পুরে তীব্র যানজট, বিপর্যস্ত জনজীবন স্থায়ী সমাধানে প্রশাসনের উদ্যোগ, দ্রুত বাস্তবায়নের দাবি স্থানীয়দের রায়পুরে ভয়াবহ বিদ্যুৎ সংকট: চাহিদার অর্ধেকেরও কম সরবরাহ, অতিরিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত শয্যা সংকটে মেঝেতে রোগী, ৫০ শয্যার হাসপাতালে ১২০ ভর্তি; ১০১ শয্যায় উন্নীতের দাবি রেলস্টেশন ইস্যুতে ব্যাখ্যা দিলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া, রায়পুরের দাবি তুলে ধরার আশ্বাস রায়পুরে মোবাইল কোর্টের অভিযান: ৩ ওষুধের দোকানকে ৩৫ হাজার টাকা জরিমানা

ডেঙ্গু প্রতিরোধে রায়পুরে স্বাস্থ্য বিভাগের সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ

medianewsbd / ৯৬ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে রায়পুর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। পরে সেখানে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলমের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মামুনুর রশীদ পলাশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীরা।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক বার্তাসংবলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন। এ সময় “আসুন সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধে একযোগে কাজ করি” স্লোগানের পাশাপাশি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বেড়ে যায়। তাই এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা এবং বিভিন্ন পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। ব্যক্তিগত ও সামাজিক সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।

বক্তারা আরও বলেন, ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথাসহ ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করে চিকিৎসা নিতে হবে। সময়মতো চিকিৎসা গ্রহণ করলে ডেঙ্গুজনিত জটিলতা ও মৃত্যুঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, ডেঙ্গুর বিস্তার রোধে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। বর্ষা মৌসুমকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচি স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category