শিরোনাম:
জনসেবায় দীর্ঘদিনের সম্পৃক্ততা, চেয়ারম্যান প্রার্থী হতে চান ইব্রাহিম খলিল রায়পুরে আমেনা আকবর ফাউন্ডেশনের উদ্যোগে ৩৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা রায়পুরে ‘সবার আগে বাংলাদেশ’ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। ভালোবাসার টানে চীন থেকে লক্ষ্মীপুরে যুবক; ইসলাম গ্রহণ করে বিয়ে করলেন সুমাইয়াকে রায়পুরে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত ম’র’দেহ উদ্ধার রায়পুরে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন রায়পুরে সাবেক এমপি হারুনুর রশিদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল # রায়পুরে মধ্যরাতে বাজি ফুটিয়ে আতঙ্ক, নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক রায়পুরে মোস্ট ওয়ান্টেড জঙ্গি পাঁচ বোমাবাজের একজন মামুনের ৫ দিনের রিমান্ড নড়াইলে বিএনপির মিছিলে হামলা, কৃষকদল ও জাসাসের দুই নেতা নিহত

উচ্চ গতির রেল চুক্তি সই সৌদি আরব ও কাতারের

banglawebs / ১৫০৪ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

সৌদি আরব ও কাতার তাদের রাজধানীগুলোকে সংযুক্ত করতে একটি হাই-স্পিড রেললাইন নির্মাণে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেছে। একসময় এ দুই উপসাগরীয় দেশ একে অপরের তীব্র বিরোধী ছিল। তাদের মধ্যে এ ধরনের প্রকল্প প্রথম।

সোমবার (৮ ডিসেম্বর) সৌদি আরবের সরকারি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এই ‘হাই-স্পিড বৈদ্যুতিক যাত্রীবাহী রেলপথ’ রিয়াদের কিং সালমান আন্তর্জাতিক বিমানবন্দরকে দোহারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে যুক্ত করবে।

সৌদি আরবের আল-হোফুফ ও দাম্মাম শহরগুলোও এই নেটওয়ার্কের আওতায় আসবে।

ট্রেনটি ঘণ্টায় ৩০০ কিমি/ঘণ্টা (১৮৬ মাইল/ঘণ্টা) এর বেশি গতিতে চলবে এবং দুই রাজধানীর মধ্যকার যাত্রা প্রায় দুই ঘণ্টায় সম্পন্ন হবে।

বর্তমানে এই দুই শহরের মধ্যে সরাসরি ফ্লাইটে প্রায় ৯০ মিনিট সময় লাগে।

বিবৃতিতে বলা হয়েছে, ছয় বছরের মধ্যে সম্পন্ন হতে যাওয়া এই প্রকল্পটি প্রতিবছর ১ কোটি যাত্রী পরিবহণ করবে এবং দুই দেশে মোট ৩০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে।

রিয়াদ সফরের সময় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এ চুক্তিতে স্বাক্ষর করেন।

সৌদি আরব ও কাতারের মধ্যে এটিকে আধুনিক অবকাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা সাম্প্রতিক বছরগুলোতে দুই উপসাগরীয় দেশের সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতির আরেকটি নিদর্শন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category