শিরোনাম:
ক্যাশলেস রায়পুর গড়তে পূবালী ব্যাংকের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য র‍্যালি রায়পুরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ৭ রায়পুরে উচ্চ বিদ্যালয়ের সরকারী ভবনে চলছে ব্যক্তিগত প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান ১৪ ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল, মুছে যাবে স্থায়ীভাবে রায়পুরে সন্তান জন্মের ঘটনায় আলোচিত সেই সাগরিকাকে বিয়ে করলেন প্রেমিক আবুল খায়ের বিয়ের চার মাসের মাথায় সন্তান প্রসব, স্ত্রীকে তালাক দিলেন স্বামী রায়পুরে দুধের কৌটার ১১ আইইডি বোমা নিষ্ক্রিয় লক্ষ্মীপুরে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে বিষ খাইয়ে হত্যার অভিযোগ রায়পুরে বার্ষিক পরীক্ষা শুরুর আগেই নতুন বই বিতরণ, পৌঁছেছে ৮০ শতাংশ লক্ষ্মীপুরে পুরুষের চেয়ে নারী ১ লাখ ১১ হাজার ৬৬৪ জন বেশী

ক্যাশলেস রায়পুর গড়তে পূবালী ব্যাংকের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য র‍্যালি

medianewsbd / ৪৮ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
Screenshot

নগদবিহীন ও ডিজিটাল লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে লক্ষ্মীপুরের রায়পুরে ‘ক্যাশলেস রায়পুর’ বিষয়ক মতবিনিময় সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস লেনদেন সম্প্রসারণের নির্দেশনার আলোকে পূবালী ব্যাংক পিএলসি, রায়পুর শাখা এ কর্মসূচির আয়োজন করে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে রায়পুর বাজার বণিক সমিতির কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পূবালী ব্যাংক পিএলসি রায়পুর শাখার ব্যবস্থাপক রতন চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির নোয়াখালী রিজিওনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ও অঞ্চলপ্রধান মো. আজিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ ও সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন। এ ছাড়া বণিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীরা সভায় অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পূবালী ব্যাংক রায়পুর শাখার ক্যাশ ইনচার্জ তোজাম্মেল হোসেন।

সভায় বক্তারা বলেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক ব্যবস্থায় নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনের প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আর্থিক লেনদেনে স্বচ্ছতা, নিরাপত্তা ও গতিশীলতা বৃদ্ধি পায়। এ সময় ব্যবসায়ীদের বাংলা কিউআর (Bangla QR), মোবাইল ব্যাংকিংসহ বিভিন্ন ডিজিটাল পেমেন্ট মাধ্যম ব্যবহারে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথি মো. আজিজুর রহমান ক্যাশলেস লেনদেনের বিভিন্ন সুবিধা তুলে ধরে বলেন, রায়পুরকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও ক্যাশলেস বাণিজ্যিক জনপদ হিসেবে গড়ে তুলতে ব্যাংকার, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথি সাইফুল ইসলাম মুরাদ ও মো. আলমগীর হোসেন ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

মতবিনিময় সভা শেষে বর্ণাঢ্য র‍্যালিটি রায়পুর বাজার থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার ও খেজুরতলা গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি ক্যাশলেস ক্যাম্পেইনের বুথ উদ্বোধন করা হয়। র‍্যালিতে ব্যাংকের কর্মকর্তা, বণিক সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ রায়পুরের ব্যবসা-বাণিজ্যে ডিজিটাল লেনদেনের প্রসার এবং আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category