লক্ষ্মীপুর জেলায় পুরুষের তুলনায় নারীর সংখ্যা ১ লাখ ১১ হাজার ৬৬৪ জন বেশি। জনশুমারি ও গৃহগণনা-২০২২-এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, জেলায় মোট জনসংখ্যার ৫২ দশমিক ৮৮ শতাংশ নারী এবং ৪৭ দশমিক ১২ শতাংশ পুরুষ।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, লক্ষ্মীপুর জেলার মোট জনসংখ্যা ১৯ লাখ ৩৭ হাজার ৯৪৮ জন। এর মধ্যে পুরুষ ৯ লাখ ১৩ হাজার ৯৯ জন এবং নারী ১০ লাখ ২৪ হাজার ৭৬৩ জন। এছাড়া জেলায় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্য রয়েছেন ৮৩ জন।
জনশুমারির এ পরিসংখ্যানে দেখা যায়, জেলায় পুরুষের তুলনায় নারীর সংখ্যা প্রায় ১ লাখ ১২ হাজার বেশি।
২০২৪ সালের ৭ জুন লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনশুমারি ও গৃহগণনা-২০২২-এর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে জেলার নারী-পুরুষের জনসংখ্যার এ চিত্র উঠে আসে।