• রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রায়পুরে দোয়া ও মিলাদ মাহফিল ঈদ-উল-আযহা উপলক্ষে রায়পুর উপজেলা ও পৌর প্রবাসী প্রাক্তন ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় ও দায়িত্ব হস্তান্তর সালিশ না মেনে হামলা, ভাঙচুর-দখলচেষ্টার অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে দীর্ঘসময় বিদ্যুৎ বিচ্ছিন্ন: চরপাতায় চাঁদপুর-রায়পুর মহাসড়ক অবরোধ, পরে পরিস্থিতি স্বাভাবিক রায়পুর নতুন বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেফতার দুই মাদক কারবারি রায়পুরে চেয়ারম্যান প্রার্থীর পোষ্টার লাগাতে গিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু রায়পুর পৌরসভায় সড়ক সংস্কারের ধীরগতি, ঈদকে ঘিরে বাড়ছে উদ্বেগ জনদুর্ভোগ কমাতে রায়পুরে অবৈধ ভাসমান দোকান উচ্ছেদের নির্দেশ কাবিন ছাড়াই বিয়ে, ৯ মাস সংসার: ধর্ষণ মামলার আসামি আটক হলেও ৮ ঘণ্টা পর বাদীর ‘জিম্মায়’ মুক্তি রায়পুরে মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবাসহ আটক ১

গেসু গ্রেফতারের পর থানায় ‘রাজা মিয়া’র আনাগোনা: মালিককে খুঁজে বেড়ানো বানর ঘিরে চাঞ্চল্য

medianewsbd / ২২৩ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে আলোচিত অটোরিকশাচালক রাজীব হত্যা মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিন গেসু গ্রেফতারের পর এক ব্যতিক্রমধর্মী ঘটনার জন্ম দিয়েছে একটি বানর—নাম তার “রাজা মিয়া”।

জানা গেছে, প্রায় ১৪ বছর ধরে রাজা মিয়াকে লালন-পালন করে আসছিল গেসু। গতকাল চাঁদপুর থেকে তাকে গ্রেফতার করে রায়পুর থানায় নিয়ে আসা হলে বানরটিও তার পিছু পিছু থানায় এসে পৌঁছে। এরপর থেকেই রাজা মিয়া থানার আশপাশে ঘোরাফেরা করছে এবং মাঝে মাঝে নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে ডাক দিচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বানরটি যেন তার মালিককে খুঁজে বেড়াচ্ছে। থানার বিভিন্ন স্থানে তার অবাধ বিচরণ সবার নজর কেড়েছে এবং বিষয়টি স্থানীয়দের মধ্যেও কৌতূহলের সৃষ্টি করেছে।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, আসামিকে থানায় আনার কিছুক্ষণ পর পুকুরঘাট এলাকায় বানরটিকে দেখা যায়। এরপর থেকেই এটি থানার আশপাশে অবস্থান করছে। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে বন বিভাগকে অবহিত করা হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা দ্রুত এসে বানরটিকে নিজেদের তত্ত্বাবধানে নেওয়ার কথা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category