• সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম:
রায়পুরে উন্নয়ন ফোরামের উদ্যোগে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ ঘুষিতে নিহত বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামি আরমান গ্রেপ্তার রমজানে রায়পুর পৌরসভায় সুপেয় পানির তীব্র সংকটে ভোগান্তি গাজী মার্কেটের ভাইরাল ভিডিওতে বিরোধ মীমাংসা, সমাধানে মার্কেট কমিটি, বণিক সমিতি ও স্থানীয় নেতারা রায়পুরে স্ত্রীর ওপর নির্যাতনের সিসিটিভি ফুটেজ ভাইরাল, জিজ্ঞাসাবাদের জন্য স্বামীসহ থানায় মোটরসাইকেল, গাড়ি ও বাসে দিনে কত জ্বালানি নেওয়া যাবে—জানাল সরকার আজ রায়পুরে উল্লেখযোগ্য অপরাধমূলক ঘটনাসমূহ রায়পুরে অটোরিকশা চালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু ডাকাতিয়া নদীর কোলঘেঁষে অনাহারে দিন কাটানো সালেহার পাশে ‘অনুপ্রেরণার শিকড়’ রায়পুরে শ্মশান রোড থেকে সরিষা ক্ষেতে নিয়ে ছিনতাই, চারজন গ্রেফতার

ঘুষিতে নিহত বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামি আরমান গ্রেপ্তার

medianewsbd / ৩২ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা বিল্লাল হোসেন মিশরী হত্যা মামলার প্রধান আসামি রিকশাচালক আরমান হোসেন ওরফে রহমান (২৮)-কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় ঢাকার কদমতলী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে সোমবার (৯ মার্চ) দুপুরে তাকে রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সোমবার দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (নোয়াখালী অঞ্চল) মিঠুন কুমার কুণ্ডু। তিনি জানান, দীর্ঘ অনুসন্ধান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার কদমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে প্রধান আসামি গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সোমবার দুপুরে রায়পুর থানার সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন নিহত বিল্লাল মিশরীর স্বজন ও এলাকাবাসী। এ সময় ঘাতক আরমানের সর্বোচ্চ শাস্তি—ফাঁসির দাবিতে স্লোগান দেন তারা। কর্মসূচিতে কেরোয়া ইউনিয়ন বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

জানা যায়, গত ৫ মার্চ রায়পুর সাব-রেজিস্ট্রার মসজিদের বিপরীতে একটি ফলের আড়তে তরমুজ কিনতে যান কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বিল্লাল হোসেন মিশরী (৪৫)। এ সময় দুই রিকশাচালকের মধ্যে সংঘর্ষ থামাতে গেলে তিনি হামলার শিকার হন। একপর্যায়ে তাকে বেধড়ক মারধর করা হলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় কবির মহুরী নামে আরও একজন আহত হন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, যুবদল নেতা হত্যার মামলার প্রধান আসামি আরমানকে র‍্যাব থানায় হস্তান্তর করেছে। তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে তার সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category