শিরোনাম:
রায়পুরে পৈতৃক সুপারি বাগান নিয়ে বিরোধ: দুই কলেজশিক্ষার্থী ভাই-বোনসহ মাকে মারধরের অভিযোগ রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তির পরিচর্যায় দুই দিনব্যাপী কেয়ারগিভার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত শাসনের নামে বর্বরতা! রায়পুরে ছেলেকে ইট দিয়ে মাথা ফাটানোর অভিযোগ বাবার বিরুদ্ধে রায়পুরে পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের বস্ত্র উপহার দিলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে অসহায় নারীর চোখের চিকিৎসায় যুব সংগঠনের ৩৯তম অনুদান প্রদান রায়পুরে মন্দিরে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেটর কর্মীর মৃত্যু সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা রায়পুরের কাঁটাতারের বেড়ায় সংকুচিত হাঁটার পথ, ভোগান্তিতে প্রায় ৩৫ পরিবার রায়পুরে কেরোয়ায় শিক্ষার্থীদের দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

চরবংশীতে ফারুক কবিরাজের উদ্যোগে স্থাপন হচ্ছে ১০০ ডিপ টিউবওয়েল

medianewsbd / ৪১১ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং চরবংশী ইউনিয়নে বিশুদ্ধ পানির সংকট নিরসনে মানবিক উদ্যোগ নিয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক কবিরাজ। তিনি নিজ উদ্যোগে ও ব্যক্তিগত তহবিল থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ১০০টি ডিপ টিউবওয়েল স্থাপনের কার্যক্রম শুরু করেছেন।

বুধবার (৭ মে) বিকেলে উপজেলার ৮নং ওয়ার্ড থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চরবংশী ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানির সংকট ছিল। বিশেষ করে চরাঞ্চলের মানুষ নিরাপদ পানির অভাবে নানা দুর্ভোগ পোহাচ্ছিলেন। এমন পরিস্থিতিতে জনস্বার্থে এগিয়ে এসে ফারুক কবিরাজ এই উদ্যোগ গ্রহণ করেন।

ফারুক কবিরাজ জানান, জাতীয় নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সাধারণ মানুষের কষ্ট লাঘব এবং নিরাপদ পানি নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ডিপ টিউবওয়েল স্থাপন করা হবে, যাতে বেশি সংখ্যক মানুষ উপকৃত হতে পারেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, বিশুদ্ধ পানির অভাবে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হয়েছে তাদের। ফারুক কবিরাজের এ উদ্যোগ বাস্তবায়ন হলে শত শত পরিবার নিরাপদ পানির সুবিধা পাবে। তারা এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।

এদিকে এলাকাবাসীর মতে, ব্যক্তিগত অর্থায়নে এমন জনকল্যাণমূলক উদ্যোগ বর্তমান সময়ে বিরল। ফারুক কবিরাজের এ উদ্যোগ সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধিদেরও জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে বলে মনে করছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category