শিরোনাম:
সুপারি চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে মারধর, পাল্টা হামলা-লুটপাটের অভিযোগে থানায় এজহার রায়পুর উপজেলা চেয়ারম্যান পদে জেড.এম. নাজমুল ইসলাম মিঠুকে চান ইসমাইল হোসেন রায়পুরে কেরোয়া ইউপি চেয়ারম্যান পদে নজরুল ইসলাম ও শাহ আলমের দলীয় মনোনয়ন জমা দুই এডভোকেটের মনোনয়ন জমা, দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় চরপাতা বিএনপি শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি আনন্দ-উৎসবে রায়পুর ১০নং ইউনিয়ন যুবদলের কর্মীসভা, ঢাকঢোল ও বর্ণাঢ্য মিছিলে প্রার্থীরা রায়পুরে নতুন রেললাইন স্থাপনের দাবি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে দক্ষিণ চর আবাবিলে চেয়ারম্যান প্রার্থী ইমু‘র হোসেনের মনোনয়ন ফরম জমা রায়পুরে কেরোয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার পদে জহির হাজীর মনোনয়ন জমা

দগ্ধ বিএনপি নেতা বেলালকে দেখতে লক্ষ্মীপুরে রিজভী

medianewsbd / ৭৯১ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ বিএনপি নেতা বেলাল হোসেনকে দেখতে এসেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বেলালের হাতে আর্থিক সহায়তা হিসেবে ৪ লাখ টাকা তুলে দেন।

রোববার (২১ ডিসেম্বর) রাত ৯টার দিকে রিজভী সদর হাসপাতালে পৌঁছে বেলালের শারীরিক খোঁজখবর নেন এবং তার সঙ্গে কথা বলেন। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।

হাসপাতালে কেন্দ্রীয় নেতাদের দেখে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন বেলাল। পরে রিজভী ও এ্যানি ঘটনার বিস্তারিত জানতে চাইলে বেলাল পুরো ঘটনার বর্ণনা দেন। এ সময় এ্যানি চৌধুরী চিকিৎসা ও ঘর নির্মাণের সম্পূর্ণ ব্যবস্থা করার আশ্বাস দেন।

পরে রিজভী ও এ্যানি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামে বেলালের বাড়ি পরিদর্শনে যান। সেখানে তারা সংক্ষিপ্ত বক্তব্য দেন।

এদিকে, কে বা কারা বেলালের বসতঘরে আগুন দিয়েছে তা এখনোবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বেলালের শয্যাপাশে দাঁড়িয়ে তার খোঁজখবর নেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৪ লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দেন।

কেন্দ্রীয় নেতাদের সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন বেলাল হোসেন। তিনি ঘটনার ভয়াবহতার বর্ণনা দেন। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

পরে রিজভী ও এ্যানি ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামে বেলালের বাড়ি পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

এদিকে, কে বা কারা

বেলালের বসতঘরে আগুন দিয়েছে তা এখনো রহস্যজনক। পুলিশের দাবি, ঘটনার সঙ্গে জড়িত মব, তালা ভেঙে আগুন দেওয়া কিংবা পরিকল্পিত দূর্বৃত্তায়নের কোনো আলামত পাওয়া যায়নি। তবে ঘটনার দুই দিন পার হলেও এখনো মামলা হয়নি।

উল্লেখ্য, শুক্রবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় বেলালের ছোট মেয়ে আয়েশা আক্তার (৮) মারা যায়। তার বড় মেয়ে স্মৃতি (১৭) ৯০ শতাংশ দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে। বেলাল ও তার আরেক মেয়ে সামিয়া আক্তার বিথি (১৪) দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category