• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
ঐক্যের মাধ্যমেই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখা সম্ভব” রায়পুরে উত্তর চর আবাবিল ইউনিয়ন যুবদলের কর্মীসভায় আবুল খায়ের ভূঁইয়া রায়পুরের আলোচিত মা ও তিন মেয়ে হত্যা: তদন্তে বাড়ছে প্রশ্ন, আলোচনায় নতুন তথ্য ভারসাম্যহীন মানসিক রোগে আক্রান্ত ছেলের চিকিৎসায় নগদ অর্থ পেলেন মাইকিং কর্মী আরিফ ময়লা-আবর্জনার ভাগাড় দিয়ে স্বাগত-বিদায় রায়পুর ইউপি চেয়ারম্যান পদে ন্যূনতম স্নাতক শিক্ষাগত যোগ্যতা চেয়ে হাইকোর্টের রুল রায়পুরে জেলের ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার একটু বৃষ্টিতেই হাঁটুসমান পানি খাসের হাট কেন্দ্রীয় জামে মসজিদে, পানি নিষ্কাশনের দাবি স্থানীয়দের রায়পুরে এসিল্যান্ডের বক্তব্য নিয়ে আলোচনা: প্রসঙ্গবিচ্ছিন্ন ভিডিও প্রচারের নিন্দা স্থানীয়দের মেসির জোড়া অ্যাসিস্টে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

দুই পক্ষের দ্বন্দ্বে স্থবির রায়পুরের সেচ প্রকল্প, বিপাকে দুই শতাধিক চাষি

medianewsbd / ৫৫৯ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উদমারা গ্রামে বিএডিসি সেচ প্রকল্পের পানি সরবরাহ ড্রেন কেটে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এতে হুমকির মুখে পড়েছে ২ শতাধিক কৃষকের চাষাবাদ।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) নাসির উদ্দীন চেয়ারম্যান সেচ ব্যবস্থাপনার ড্রেন গত বৃহস্পতিবার সকালে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক মেম্বার আব্দুল আজিজের বিরুদ্ধে। সেচ নিয়ে পূর্ব বিরোধের জের ধরে ঘটনার সূত্রপাত।

নাসির উদ্দিন সেচ ব্যবস্থাপনার স্কিম ম্যানেজার মোশাররফ হোসেন ফয়সাল অভিযোগ করেন, তিনি বিগত পাঁচ বছর ধরে বৈধভাবে বিএডিসির নাসির উদ্দীন চেয়ারম্যান সেচ লাইন পরিচালনা করে আসছেন। সম্প্রতি একই এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য মোঃ আবদুল আজিজ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর সেচ প্রকল্প দখলের চেষ্টা করছেন।

অভিযোগে বলা হয়, স্থানীয় কৃষকদের সঙ্গে কোনো আলোচনা না করেই অভিযুক্ত ব্যক্তি জোরপূর্বক সেচ লাইনের মাটির ড্রেন কেটে ফেলেন। ফলে সেচ কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং দুই শতাধিক কৃষক বোরো ধান রোপণ করতে পারছেন না।

কৃষক শাহ আলম মাতাব্বর, মো. মুসলিম, আব্দুল মন্নান, জামাল উদ্দিন সেচের ড্রেন কাটায় আজিজ মেম্বারকে দোষারোপ করে ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি তাঁরা ফয়সালের ব্যবস্থাপনায় পানি পেতে চান।

অন্যদিকে সাবেক ইউপি সদস্য আবদুল আজিজ বলেন, আমার বিরুদ্ধে করা অভিযোগ সঠিক নয়। আগে ফয়সালের বাবা অন্যায়ভাবে আমার সেচ এলাকা দখল করেছেন। চাষিরা তাদের সেচ প্রকল্প ব্যবহারে অনিচ্ছুক। তাই চাষীরাই ফয়সালের বাবার দখল করা ড্রেনের একাংশ বন্ধ করে নিজেদের জমিতে পানি দেওয়ার ব্যবস্থা করেছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম বলেন , দুটি প্রজেক্ট একই স্ক্রিমের আওতা রয়েছে, এবিষয়ে অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে সত্যতা যাচাই করে আমরা ব্যবস্থা গ্রহণ করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category