শিরোনাম:
রায়পুরে শুভ মহালয়া উপলক্ষে সনাতনী সর্বোত্তমের তৃতীয় বর্ষের আয়োজন রায়পুরে শনিবার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, যেসব এলাকায় থাকবে না হেরে গেলেও অংশগ্রহণ ও লড়াকু পারফরম্যান্সে প্রশংসা ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯০২ বাবলুর বিরুদ্ধে বসতঘর নির্মাণের অভিযোগ, স্থিতাবস্থা প্রত্যাহারের পর কাজ শুরুর দাবি লক্ষ্মীপুরে এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিলারদের কঠোর নির্দেশ রায়পুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাবুরহাট ব্যবসায়ী একাদশ চ্যাম্পিয়ন রায়পুরের বামনীতে জমি বিরোধে সংঘর্ষ, মা-ছেলেসহ আহত ৪ রায়পুর থানার সামনে কম্পিউটার দোকান ঘিরে তথ্য ফাঁস ও দালালচক্রের অভিযোগ রায়পুরে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যে রায়পুরে প্রবীণ দিবস উদযাপ

নতুন বাজারে ড্রাম ট্রাকের তাণ্ডব: নৈশকালীন আতঙ্কে এলাকাবাসী, কাঁপছে ভবন

medianewsbd / ১৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
Screenshot

রাতের আঁধার নামলেই লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার নতুন বাজার এলাকায় শুরু হয় ড্রাম ট্রাকের বেপরোয়া চলাচল। ভারী ও বিকট শব্দের এসব ট্রাকের তাণ্ডবে কাঁপতে থাকে আশপাশের বাসাবাড়ি ও বহুতল ভবন। ফলে প্রতি রাতেই কেঁপে কেঁপে ঘুম ভাঙছে এলাকাবাসীর। জরাজীর্ণ ও ভাঙা সড়কের কারণে সৃষ্টি হওয়া দীর্ঘদিনের ভোগান্তির মাঝে এই ড্রাম ট্রাকের অবাধ চলাচল যেন ‘কাটা গায়ে লবণের ছিটা’ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস ধরে রায়পুরের নতুন বাজার হয়ে কামাল সড়কটিতে অতিরিক্ত ওজনের ড্রাম ট্রাকগুলোর অবাধ যাতায়াত চলছে। কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে দিন-রাত সমান তালে এসব যান চলাচলের কারণে একদিকে যেমন প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে , অন্যদিকে সড়কটি আরও বিপজ্জনক হয়ে পড়ছে।

নতুন বাজার এলাকার স্থানীয় বাসিন্দা পরাণ আক্ষেপ প্রকাশ করে বলেন, “সন্ধ্যার পর থেকেই এই ড্রাম ট্রাকগুলোর আনাগোনা ও বেপরোয়া গতি বেড়ে যায়। ট্রাকগুলো যখন রাস্তা দিয়ে যায়, তখন ভবনের ভেতরে থাকা মানুষ আতঙ্কে থাকেন। মনে হয় যেন ভূকিম্প হচ্ছে! রাতে একটু শান্তিতে ঘুমানোর উপায় নেই।”

ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, সড়কটি এমনিতেই দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে খানাখন্দে ভরা। তার ওপর অতিরিক্ত পণ্যবোঝাই ড্রাম ট্রাক চলাচলের কারণে ধুলোবালি ও শব্দের দূষণ চরম আকার ধারণ করেছে। বৃদ্ধ, শিশু ও অসুস্থ রোগীদের জন্য পরিস্থিতি দিন দিন অসহনীয় হয়ে উঠছে।

এ অবস্থায় জনদুর্ভোগ লাঘব ও সড়ক রক্ষা করতে রাতের বেলা ড্রাম ট্রাক চলাচল সুনির্দিষ্ট নিয়মে আনা এবং বেপরোয়া গতির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category