শিরোনাম:
রায়পুর এলএম পাইলটের এডহক কমিটির সভাপতির দায়িত্ব নিলেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার ### লক্ষ্মীপুরে মাংস ও পশুখাদ্যের দোকানে মোবাইল কোর্ট, ৭ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা এসএসসি ফলাফলে রায়পুরে প্রথম এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় রায়পুরে ৭ পিস ইয়াবাসহ যুবক আটক, সড়কে পড়ে থাকা ২২০ পিস উদ্ধার লক্ষ্মীপুরে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সেমিনার ও মৃত্যু দাবি চেক প্রদান সংবাদ প্রকাশের পর চরকাচিয়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড-জরিমানা লিগ্যাল নোটিশের পরও জমি দখলের অভিযোগ, রায়পুরে দুই পরিবারের সংঘর্ষে আহত ৭ রায়পুরে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি তপন ভক্ত ও সম্পাদক প্রদীপ রায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ জুলাই সনদ বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ, জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা আবুল খায়ের ভূঁইয়া

ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলনের নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ, আহত ৩

medianewsbd / ৬৪৩ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

 

ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীর নারী কর্মীদের ওপর একই আসনের জামায়াত ইসলামীর প্রার্থীর কর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইসলামী আন্দোলনের প্রার্থী কামাল উদ্দিনের তিন কর্মী আহত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে চরফ্যাশন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনি প্রচারণা চলাকালে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে পাঠান।

ইসলামী আন্দোলনের অভিযোগ, হাতপাখা প্রতীকের প্রার্থী কামাল উদ্দিনের পক্ষে প্রচারণাকালে জামায়াত প্রার্থী মোস্তফা কামালের কর্মীরা বাধা দেয় এবং পরে দলবদ্ধভাবে হামলা চালায়। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার সঙ্গে তাদের কোনো কর্মী জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসন জানিয়েছে, বিষয়টি তারা অবগত হয়েছেন এবং উভয় পক্ষ সমঝোতার কথা জানিয়েছে।

তথ্য: rtv


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category