• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
টিএলসিসি বাজেট সভায় যানজট নিরসনকে অগ্রাধিকার, পৌর উন্নয়নে নানা সিদ্ধান্ত মিষ্টি-জিলাপি নয়, স্মৃতির কেক দিয়ে শুভ উদ্বোধন আজ ফরিদগঞ্জে রায়পুরে তীব্র যানজট, বিপর্যস্ত জনজীবন স্থায়ী সমাধানে প্রশাসনের উদ্যোগ, দ্রুত বাস্তবায়নের দাবি স্থানীয়দের রায়পুরে ভয়াবহ বিদ্যুৎ সংকট: চাহিদার অর্ধেকেরও কম সরবরাহ, অতিরিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত শয্যা সংকটে মেঝেতে রোগী, ৫০ শয্যার হাসপাতালে ১২০ ভর্তি; ১০১ শয্যায় উন্নীতের দাবি রেলস্টেশন ইস্যুতে ব্যাখ্যা দিলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া, রায়পুরের দাবি তুলে ধরার আশ্বাস রায়পুরে মোবাইল কোর্টের অভিযান: ৩ ওষুধের দোকানকে ৩৫ হাজার টাকা জরিমানা রায়পুরে সুবিধাবঞ্চিত পরিবারের মানবিক সহায়তার দাবি লক্ষ্মীপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, রায়পুরের ১০ নেতা গুরুত্বপূর্ণ পদে রায়পুরে পল্লীমঙ্গল কর্মসূচির বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন পাঁচ শতাধিক রোগী

রায়পুর উন্নয়ন ফোরামের কার্যালয় উদ্বোধন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

medianewsbd / ১১০ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে রায়পুর উন্নয়ন ফোরামের উদ্যোগে কার্যালয় উদ্বোধন, কর্মপ্রণালী প্রণয়ন এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ মে) সকাল ১০টায় রায়পুর পৌরসভার ১নং ওয়ার্ডের পূর্বলাচ এলাকার নিউ কলোনী রোডস্থ গাজী বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল করিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট গাজী আমি উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা শাওন, শিল্পপতি হুমায়ুন কবির, পৌর ১নং ওয়ার্ডের মাস্টার দেলোয়ার, সাইফুল ইসলাম ও সুমনসহ ফোরামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে রায়পুর উন্নয়ন ফোরামের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কর্মপ্রণালী প্রণয়ন নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া ঈদ পুনর্মিলনীর মাধ্যমে সদস্যদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

বক্তারা তাদের বক্তব্যে রায়পুরের সার্বিক উন্নয়ন, নাগরিক দায়িত্ববোধ এবং সামাজিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধ রায়পুর গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষা, অবকাঠামো, স্বাস্থ্যসেবা ও সামাজিক সচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় রায়পুরের শিক্ষা ব্যবস্থার উন্নয়নও গুরুত্ব পায়। বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর জোর দেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আব্দুর রহিম। শেষে উপস্থিত অতিথি ও সদস্যদের অংশগ্রহণে ঈদ শুভেচ্ছা বিনিময় করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category