শিরোনাম:
রায়পুরে ১১ বসত ঘর পুড়ে ছাই, অভিযুক্তকে গনপিটুনি ৩৮তম মানবিক উদ্যোগ: রায়পুরে অসুস্থ শিশুর পরিবারকে যুব সংগঠনের অর্থ সহায়তা রায়পুর যুব রেড ক্রিসেন্টের নতুন অ্যাডহক কমিটির সদস্য নাজমুল ইসলাম মিঠুর সাথে সৌজন্য সাক্ষাৎ রায়পুরে আমেনা আকবর ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত। রায়পুরে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত  রায়পুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শুরু রায়পুরে ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্য আটকের কয়েক ঘণ্টার মধ্যে জামিন মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের মাঝে খেলাধুলার উপকরণ বিতরণ রায়পুরে পৌর ছাত্রদলের উদ্যোগে ‘সবার আগে বাংলাদেশ’ কুইজ প্রতিযোগিতা নিজের ঘর ভাঙাচোরা, তবু মানুষের জন্য জমি-গরু বিক্রি করে রাস্তা নির্মাণ করলেন কৃষক দলের নেতা সিদ্দিক

রায়পুর যুব রেড ক্রিসেন্টের নতুন অ্যাডহক কমিটির সদস্য নাজমুল ইসলাম মিঠুর সাথে সৌজন্য সাক্ষাৎ

medianewsbd / ১৩ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, লক্ষ্মীপুর ইউনিটের নবগঠিত অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব জেড, এম নাজমুল ইসলাম মিঠু-এর সঙ্গে রায়পুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত যুব রেড ক্রিসেন্ট সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সৌজন্য সাক্ষাৎকালে রায়পুর উপজেলা যুব রেড ক্রিসেন্টের পক্ষ থেকে জনাব জেড এম নাজমুল ইসলাম মিঠুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় নবগঠিত অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে তাঁর দায়িত্ব পালনে সাফল্য কামনা করা হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক ও সামাজিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি রায়পুর উপজেলায় যুব রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর করার বিষয়ে মতবিনিময় করা হয়।

এ সময় উপস্থিত যুব রেড ক্রিসেন্ট সদস্যরা মানবতার সেবায় ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে আরও কার্যকরভাবে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category