শিরোনাম:
রায়পুরে গ্রেফতার মামুন ও সহযোগী জাবেদ রিমান্ড জনসেবায় দীর্ঘদিনের সম্পৃক্ততা, চেয়ারম্যান প্রার্থী হতে চান ইব্রাহিম খলিল রায়পুরে আমেনা আকবর ফাউন্ডেশনের উদ্যোগে ৩৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা রায়পুরে ‘সবার আগে বাংলাদেশ’ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। ভালোবাসার টানে চীন থেকে লক্ষ্মীপুরে যুবক; ইসলাম গ্রহণ করে বিয়ে করলেন সুমাইয়াকে রায়পুরে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত ম’র’দেহ উদ্ধার রায়পুরে ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন রায়পুরে সাবেক এমপি হারুনুর রশিদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল # রায়পুরে মধ্যরাতে বাজি ফুটিয়ে আতঙ্ক, নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক রায়পুরে মোস্ট ওয়ান্টেড জঙ্গি পাঁচ বোমাবাজের একজন মামুনের ৫ দিনের রিমান্ড

রায়পুরে গ্রেফতার মামুন ও সহযোগী জাবেদ রিমান্ড

medianewsbd / ২৭ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
Screenshot

রাগার থেকে রায়পুর থানা পুলিশের হেফাজতে রয়েছেন। এদিকে মামুনের পাঁচ দিনের রিমান্ড শেষে তাঁর আরও ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। বুধবার লক্ষ্মীপুর আদালত থেকে তাঁর সহযোগী জাবেদের চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। জাবেদ বর্তমানে লক্ষ্মীপুর জেলা কারাগারে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর রাতে রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি এবং তিনজনকে ছুরিকাঘাতের ঘটনায় নাজমুল হাসান মামুনকে আটক করা হয়। আটকের সময় পরিচয় গোপন করতে তিনি নিজেকে সাইফুল ইসলাম সুজন এবং তাঁর গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলায় বলে পরিচয় দেন।

পরে তাঁর ভাড়া বাসায় অভিযান চালিয়ে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। একই বাড়িতে মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের কৌটা থেকে ১১টি শক্তিশালী আইইডি উদ্ধার করা হয়। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁঞা জানান, নাজমুল হাসান মামুন দেশের মোস্ট ওয়ান্টেড পাঁচ জঙ্গির একজন। পরিচয় গোপন করতে তিনি এর আগে নিজের নাম সাইফুল ইসলাম সুজন বলেছিলেন। দেশের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে।

ওসি আরও জানান, মামুনের পাঁচ দিনের রিমান্ড চলছে এবং তাঁর সহযোগী জাবেদের চার দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের অগ্রগতিও সন্তোষজনক।

উদ্ধার হওয়া বিস্ফোরক, একাধিক মামলার তথ্য এবং গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ—সব মিলিয়ে ঘটনাটির নেপথ্য রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category