• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা, ঋণ বিতরণ ও বৃক্ষের চারা প্রদান রায়পুরে অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য কেরোয়া ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত, সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার আহ্বান রায়পুরে প্রায় ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ আলোচিত ঘটনাপ্রবাহের মধ্যে রায়পুর থানার ওসি বদলি, দায়িত্বে নিজাম উদ্দিন বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে এলাকাবাসীর বিক্ষোভ- মানববন্ধন রায়পুরে দুই বিএনপি নেতার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও কেক কাটা রায়পুরে জমি-সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ, বাবা-ছেলেসহ আহত ৩ মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে আহত সেই সাগরের মৃত্যু, শোকে স্তব্ধ রায়পুর রায়পুর আইনশৃঙ্খলা কমিটির সভা: চার হত্যাকাণ্ডের তদন্ত, লোডশেডিং, সড়ক সংস্কারসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা, ঋণ বিতরণ ও বৃক্ষের চারা প্রদান

medianewsbd / ৩১ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬
Screenshot

লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, ঋণ বিতরণ এবং ফলজ-বনজ গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার।

সভাপতির বক্তব্যে ইউএনও মেহেদী হাসান কাউছার বলেন, দীর্ঘ সময় পর সরকার জাতীয় পল্লী উন্নয়ন দিবস চালুর প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে। দিবসটি উপলক্ষে রায়পুরে ৩৮ লাখ টাকার ঋণ বিতরণ, শিশু-কিশোরদের অংশগ্রহণে গ্রামীণ বাংলার ওপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, বর্তমান সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সংরক্ষণের পাশাপাশি কৃষকদের আত্মসমাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গ্রাম উন্নত হলেই দেশ উন্নত হবে উল্লেখ করে তিনি কৃষি উন্নয়ন ও খাল খনন কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। এছাড়া পল্লী উন্নয়ন বোর্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকদের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা প্রদান গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করছে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়পুর থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম,রায়পুর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category