শিরোনাম:
অনাবৃষ্টিতে আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, সংবাদ প্রকাশের পর পাশে দাঁড়ালেন জামায়াত নেতা ইউনুস রায়পুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রায়পুরে অসহায় পরিবারের মেয়ের বিয়েতে যুব সংগঠনের অনুদান রায়পুরে পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করতে ফয়সালের উদ্যোগে কর্মমুখী প্রশিক্ষণ ইউপি নির্বাচন নিয়ে বিএনপিতে কাদা ছোড়াছুড়ি বন্ধের আহ্বান বেলাল হাওলাদারের রায়পুরের চরবংশীতে উত্তেজনা, দফায় দফায় ভাঙচুর ও দোকানে তালা রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত: বিএনপি নেতাসহ আহত ৪, হামলাকারী আটক রায়পুরে অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চরপাতা একাদশ চ্যাম্পিয় আদালত চত্বর থেকে রায়পুর উপজেলা আওয়ামী লীগ নেতা রাসেল গ্রেপ্তার রায়পুরে যুবদল নেতার ওপর হামলা, লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ

রায়পুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

medianewsbd / ২২ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
Screenshot

লক্ষ্মীপুরের রায়পুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, শিশুদের রচনা লেখা ও ছবি আঁকা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তিনি পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐক্য, দেশপ্রেম ও জাতীয় সংহতির যে বার্তা উচ্চারিত হয়েছিল, তা দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।

তিনি আরও বলেন, এ দিন আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, সাহস ও জাতীয় ঐক্যের আদর্শ ধারণ করে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার, উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন, ক্রীড়া সংস্থার সদস্য সচিব শফিকুল আলম আলমাস, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়াসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category