• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরে পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ, মন্দির কর্তৃপক্ষের দাবি ‘জমি মন্দিরের’ রায়পুরে খাল খননে উচ্ছেদ অভিযানে দোকান হারিয়ে দুশ্চিন্তায় ক্ষুদ্র ব্যবসায়ীরা রায়পুর এইচআরসি স্মার্ট স্কুলে ছবক প্রদান, দোয়া অনুষ্ঠান ও ফল উৎসব অনুষ্ঠিত রায়পুরে মানবেতর জীবনযাপন: জরাজীর্ণ ঘরে অসুস্থ স্ত্রী ও অন্ধ ছেলেকে নিয়ে চার সদস্যের পরিবারের আহাজারি ফলিত পুষ্টি জ্ঞান ও রন্ধন কৌশল সম্প্রসারণে স্মলহোল্ডার রেইঞ্জ প্রকল্পের ৯০ জন কৃষাণীকে প্রশিক্ষণ রায়পুরে হাঁটার পথ এখন বাজার ও পার্কিং, ঝুঁকিতে সড়কে পথচারীরা মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের বার্তা নিয়ে রায়পুরে নাইট ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে রায়পুরে স্বাস্থ্য বিভাগের সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ রায়পুরে বিশেষ অভিযানে দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার জমি বিরোধের জেরে সীমানা দেয়াল ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

রায়পুরে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রদল নেতা রাকিবের মৃত্যু

medianewsbd / ১২৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক বিএম রাকিব হাসান (যুবক) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (আজ) বিকেল আনুমানিক ৫টার দিকে রায়পুর উপজেলার ২ নম্বর চরবংশী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাকিব নিজ বাড়ির মুরগির ফার্মে গরম পানি প্রস্তুত করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে আসেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সোহেল রানা তাকে মৃত ঘোষণা করেন।

রাকিবের আকস্মিক মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এ ঘটনায় রায়পুর সরকারি কলেজ ছাত্রদলসহ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আল্লাহ তায়ালা মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category