শিরোনাম:
সুপারি চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে মারধর, পাল্টা হামলা-লুটপাটের অভিযোগে থানায় এজহার রায়পুর উপজেলা চেয়ারম্যান পদে জেড.এম. নাজমুল ইসলাম মিঠুকে চান ইসমাইল হোসেন রায়পুরে কেরোয়া ইউপি চেয়ারম্যান পদে নজরুল ইসলাম ও শাহ আলমের দলীয় মনোনয়ন জমা দুই এডভোকেটের মনোনয়ন জমা, দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় চরপাতা বিএনপি শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি আনন্দ-উৎসবে রায়পুর ১০নং ইউনিয়ন যুবদলের কর্মীসভা, ঢাকঢোল ও বর্ণাঢ্য মিছিলে প্রার্থীরা রায়পুরে নতুন রেললাইন স্থাপনের দাবি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে দক্ষিণ চর আবাবিলে চেয়ারম্যান প্রার্থী ইমু‘র হোসেনের মনোনয়ন ফরম জমা রায়পুরে কেরোয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার পদে জহির হাজীর মনোনয়ন জমা

রায়পুরে শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু

medianewsbd / ২২২ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
Screenshot

লক্ষ্মীপুরের রায়পুরে মাদ্রাসার শ্রেণিকক্ষে পাঠদানকালে অসুস্থ হয়ে কারি ইব্রাহিম নামে এক শিক্ষক মারা গেছেন। সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার মধ্য সাগরদি হজরত খাদিজাতুল কোবরা (রা.) দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

নিহত কারি ইব্রাহিম নোয়াখালীর সোনাপুরের চর লরেঞ্চ এলাকার বাসিন্দা। মাদ্রাসার শিক্ষকরা জানান, সকালে শ্রেণিকক্ষে পাঠদান করানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কারি ইব্রাহিম। পরে সহকর্মীরা তাকে দ্রুত রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার আকস্মিক মৃত্যুতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মাদ্রাসা সূত্রে জানা যায়, কারি ইব্রাহিম প্রায় ২০ বছর ধরে একই প্রতিষ্ঠানে শিক্ষকতা করে আসছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি কোরআন শিক্ষাদানের সঙ্গেও যুক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি চার মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

সোমবার জোহরের নামাজের পর মধ্য সাগরদি জামে মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নোয়াখালীর সোনাপুরের চর লরেঞ্চ এলাকায় তার গ্রামের বাড়িতে নেওয়া হয়। সেখানে জানাজা শেষে আসরের নামাজের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মাদ্রাসার সুপার মাওলানা ইমরান বিন নাজির বলেন, ‘কারি ইব্রাহিম দীর্ঘ প্রায় ২০ বছর ধরে আমাদের মাদ্রাসায় নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষকতা করেছেন। তার আকস্মিক মৃত্যুতে আমরা একজন অভিজ্ঞ শিক্ষক ও ভালো মানুষকে হারালাম। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category