শিরোনাম:
রায়পুরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ৭ রায়পুরে উচ্চ বিদ্যালয়ের সরকারী ভবনে চলছে ব্যক্তিগত প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান ১৪ ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে ফেসবুকের অতিরিক্ত প্রোফাইল, মুছে যাবে স্থায়ীভাবে রায়পুরে সন্তান জন্মের ঘটনায় আলোচিত সেই সাগরিকাকে বিয়ে করলেন প্রেমিক আবুল খায়ের বিয়ের চার মাসের মাথায় সন্তান প্রসব, স্ত্রীকে তালাক দিলেন স্বামী রায়পুরে দুধের কৌটার ১১ আইইডি বোমা নিষ্ক্রিয় লক্ষ্মীপুরে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে বিষ খাইয়ে হত্যার অভিযোগ রায়পুরে বার্ষিক পরীক্ষা শুরুর আগেই নতুন বই বিতরণ, পৌঁছেছে ৮০ শতাংশ লক্ষ্মীপুরে পুরুষের চেয়ে নারী ১ লাখ ১১ হাজার ৬৬৪ জন বেশী রায়পুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

রায়পুরে সন্তান জন্মের ঘটনায় আলোচিত সেই সাগরিকাকে বিয়ে করলেন প্রেমিক আবুল খায়ের

medianewsbd / ২৫৭ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের পাঁচ মাস ১৩ দিনের মাথায় সন্তান জন্ম দেওয়ার ঘটনায় আলোচনায় আসা কিশোরী নববধূ সাগরিকা আক্তারকে বিয়ে করেছেন অভিযুক্ত প্রেমিক আবুল খায়ের। একই সঙ্গে নবজাতক কন্যাসন্তানের দায়িত্বও গ্রহণ করেছেন তিনি। রোববার (১৬ নভেম্বর) রাত ১টার দিকে দক্ষিণ চরবংশী ইউনিয়নের আকনবাজার এলাকায় স্থানীয় ইউপি সদস্য মাহমুদ আলীর বাড়িতে দুই পরিবারের অভিভাবকদের উপস্থিতিতে পাঁচ লাখ টাকা দেনমোহরে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।

এর আগে গত বুধবার বিকেলে সাগরিকা আক্তারকে তালাকের নোটিশ পাঠান তাঁর প্রথম স্বামী মিরাজ হোসেন। উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের ব্যবসায়ী আলী আহাম্মদ পেদার বাড়িতে এ ঘটনা ঘটে।

রোববার রাতে আয়োজিত বিয়েতে উপস্থিত ছিলেন সাগরিকার মামা বাবুল সিকদার, চাচা মালেক সিকদার ও বারেক সিকদার, আবুল খায়েরের বাবা আলী আহাম্মদ পেদা, ভাই আবু তাহেরসহ স্থানীয় কয়েকজন ব্যক্তি।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চরলক্ষ্মী আকনবাজার এলাকার দিনমজুর রফিক সিকদারের মেয়ে সাগরিকা আক্তারের (১৮) সঙ্গে চরকাছিয়া গ্রামের বায়রাঘাট এলাকার সাহেব আলী মালের ছেলে নৌকার মাঝি মিরাজ হোসেনের (২৫) ২০২৬ সালের ১৭ জুন আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। বিয়ের আগে সাগরিকা চরবংশী এলাকার একটি মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়াশোনা করতেন।

বিয়ের প্রায় পাঁচ মাস ১৩ দিন পর গত ৩১ অক্টোবর লক্ষ্মীপুর সদর উপজেলার কেয়ার হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একটি কন্যাসন্তানের জন্ম দেন সাগরিকা। নবজাতকের নাম রাখা হয় মাহমুদা আক্তার মাহি। বর্তমানে তার বয়স ১৫ দিন। বিয়ের সময়ের সঙ্গে সন্তান জন্মের সময়ের ব্যবধান নিয়ে এলাকায় নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়।

সাগরিকা আক্তার বলেন, ‘আমার দুঃখ-কষ্টের সময়ে সাংবাদিক আমার পাশে থাকায় আমি কৃতজ্ঞ। আমি এখন খুশি। আবুল খায়ের আমার ও নবজাতকের সব খরচ বহন করবে বলে জানিয়েছে। আগামী মাসে আনুষ্ঠানিকভাবে আমাকে তার বাড়িতে তুলে নেওয়ার কথা রয়েছে।’

আবুল খায়ের বলেন, ‘আমি ভুল করেছি। সাগরিকাসহ সবার কাছে ক্ষমা চাইছি। নবজাতকসহ সাগরিকাকে আমার স্ত্রী ও সন্তান হিসেবে গ্রহণ করলাম। কয়েক দিন পর আনুষ্ঠানিকভাবে তাকে আমার বাড়িতে তুলে নেব।’

অন্যদিকে সাগরিকার প্রথম স্বামী মিরাজ হোসেন বলেন, ‘আমাদের বিয়ের বয়স ছিল পাঁচ মাস ১৩ দিন। এর মধ্যে সাগরিকার গর্ভে সন্তান এল কীভাবে? খোঁজ নিয়ে জানতে পারি, তার মামাতো ভাই আবুল খায়েরের সঙ্গে এ ঘটনা ঘটেছে। পরে আমি তালাকের নোটিশ পাঠিয়ে তাকে বিদায় করে দিয়েছি।’

বিয়ের বিষয়টি নিশ্চিত করে ইউপি সদস্য মাহমুদ আলী বলেন, ‘বিয়ের পাঁচ মাসের মাথায় সন্তান জন্ম দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে আলোচনা হয়। পরে উভয় পরিবারের সম্মতিতে রাত ১টার দিকে আমার বাড়িতে তাদের বিয়ে পড়ানো হয়েছে। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category