শিরোনাম:
সুপারি চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে মারধর, পাল্টা হামলা-লুটপাটের অভিযোগে থানায় এজহার রায়পুর উপজেলা চেয়ারম্যান পদে জেড.এম. নাজমুল ইসলাম মিঠুকে চান ইসমাইল হোসেন রায়পুরে কেরোয়া ইউপি চেয়ারম্যান পদে নজরুল ইসলাম ও শাহ আলমের দলীয় মনোনয়ন জমা দুই এডভোকেটের মনোনয়ন জমা, দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় চরপাতা বিএনপি শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি আনন্দ-উৎসবে রায়পুর ১০নং ইউনিয়ন যুবদলের কর্মীসভা, ঢাকঢোল ও বর্ণাঢ্য মিছিলে প্রার্থীরা রায়পুরে নতুন রেললাইন স্থাপনের দাবি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে দক্ষিণ চর আবাবিলে চেয়ারম্যান প্রার্থী ইমু‘র হোসেনের মনোনয়ন ফরম জমা রায়পুরে কেরোয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার পদে জহির হাজীর মনোনয়ন জমা

রায়পুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুরের অভিযোগ

medianewsbd / ৩৮১ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে পারিবারিক বিরোধের জেরে সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ মোল্লার বাড়িতে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে উপজেলার ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার সময় বর্তমান ইউপি সদস্য শাহাজাহান মোল্লাও বাড়িতে অবরুদ্ধ ছিলেন বলে জানা গেছে। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লার অভিযোগ, তার দ্বিতীয় সংসারের দুই ছেলে মনির মোল্লা ও দিদার মোল্লার নেতৃত্বে বাড়িতে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

আব্দুর রশিদ মোল্লা বলেন, “ছেলেদের সঙ্গে পারিবারিক বিরোধের কারণে গত চার দিন ধরে আমি বাড়ি থেকে বের হতে পারছি না। আমার স্ত্রী হাজেরা ও এ সংসারের সন্তানরাও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।”

তিনি আরও অভিযোগ করেন, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে তাকে দীর্ঘদিন ধরে মানসিকভাবে চাপের মধ্যে রাখা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে হঠাৎ বাড়িতে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

অভিযোগের বিষয়ে ছেলে দিদার মোল্লার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “পারিবারিক সমস্যা আছে। এখন কিছু বলা যাচ্ছে না।” এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category