শিরোনাম:
সুপারি চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে মারধর, পাল্টা হামলা-লুটপাটের অভিযোগে থানায় এজহার রায়পুর উপজেলা চেয়ারম্যান পদে জেড.এম. নাজমুল ইসলাম মিঠুকে চান ইসমাইল হোসেন রায়পুরে কেরোয়া ইউপি চেয়ারম্যান পদে নজরুল ইসলাম ও শাহ আলমের দলীয় মনোনয়ন জমা দুই এডভোকেটের মনোনয়ন জমা, দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় চরপাতা বিএনপি শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি আনন্দ-উৎসবে রায়পুর ১০নং ইউনিয়ন যুবদলের কর্মীসভা, ঢাকঢোল ও বর্ণাঢ্য মিছিলে প্রার্থীরা রায়পুরে নতুন রেললাইন স্থাপনের দাবি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে দক্ষিণ চর আবাবিলে চেয়ারম্যান প্রার্থী ইমু‘র হোসেনের মনোনয়ন ফরম জমা রায়পুরে কেরোয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার পদে জহির হাজীর মনোনয়ন জমা

রায়পুরে সেনাবাহিনীর পরিচয়ে তল্লাশি, দুইজন আটক

medianewsbd / ৩০৫ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
Screenshot

লক্ষ্মীপুরের রায়পুরে সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে মোটরসাইকেলের কাগজপত্র তল্লাশির অভিযোগে দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় তাদের কাছ থেকে সেনাবাহিনীর একটি পরিচয়পত্র, দুটি ওয়াকিটকি ও নগদ ৩৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার বাসাবাড়ি এলাকার হায়দরগঞ্জ সড়কের বাবুরহাট সড়কের বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সবুজ মিয়া ও সাকিল হাওলাদার দুই ব্যক্তি নিজেদের সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে এলাকায় মোটরসাইকেল থামিয়ে বৈধ কাগজপত্র পরীক্ষা করছিলেন। এ সময় স্থানীয় এক সংবাদকর্মীর বিষয়টি সন্দেহ হলে তিনি তাদের পরিচয় ও কার্যক্রম সম্পর্কে জানতে চান। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে স্থানীয় লোকজন সেখানে জড়ো হয়ে তাদের আটক করেন। পরে পুলিশকে খবর দিলে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের কাছে সেনাবাহিনীর একটি পরিচয়পত্র ও দুটি ওয়াকিটকি ছিল। তারা মোটরসাইকেলের কাগজপত্র যাচাই করছিলেন এবং যেসব মোটরসাইকেলের কাগজপত্র বৈধ পাওয়া যাচ্ছিল না, তাদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগও উঠেছে।

রায়পুর থানা পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে নগদ ৩৩ হাজার ৫০০ টাকা ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। তাদের ব্যবহৃত পরিচয়পত্রটি প্রকৃত কি না, সেটিও যাচাই করা হচ্ছে।

এ ঘটনায় আটক দুই ব্যক্তি প্রকৃতপক্ষে সেনাবাহিনীর সদস্য কি না এবং সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে তারা কোনো প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তবে পুলিশি তদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category