• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রায়পুরে স্ত্রীর ওপর নির্যাতনের সিসিটিভি ফুটেজ ভাইরাল, জিজ্ঞাসাবাদের জন্য স্বামীসহ থানায় মোটরসাইকেল, গাড়ি ও বাসে দিনে কত জ্বালানি নেওয়া যাবে—জানাল সরকার আজ রায়পুরে উল্লেখযোগ্য অপরাধমূলক ঘটনাসমূহ রায়পুরে অটোরিকশা চালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু ডাকাতিয়া নদীর কোলঘেঁষে অনাহারে দিন কাটানো সালেহার পাশে ‘অনুপ্রেরণার শিকড়’ রায়পুরে শ্মশান রোড থেকে সরিষা ক্ষেতে নিয়ে ছিনতাই, চারজন গ্রেফতার রায়পুরের কেরোয়ায় জমির জেরে ভাঙচুর,মারধর ও প্রাণনাশের হুমকির, প্রতিপক্ষের দাবি-“আগে আমাদের ঘর ভাঙা হয়েছে” রায়পুর উপজেলা প্রবাসী প্রাক্তন ছাত্রদলের ১০ নং ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি রায়পুরে জমি বিরোধে সংবাদ সম্মেলন: জীবনের নিরাপত্তা চাইলেন বৃদ্ধ আবুল কাশেম বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল সিএনজি যাত্রীর

রায়পুরে স্ত্রীর ওপর নির্যাতনের সিসিটিভি ফুটেজ ভাইরাল, জিজ্ঞাসাবাদের জন্য স্বামীসহ থানায়

medianewsbd / ১৭৪ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নের মিয়ারহাট এলাকায় স্ত্রীর ওপর স্বামীর পাষবিক নির্যাতনের একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নির্যাতনের সেই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার পর এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জব্বার মাঝির ছেলে সোহাগ মাঝি দ্বিতীয় বিয়ে করার পর থেকে পারিবারিক কলহের জেরে প্রকাশ্যে তার স্ত্রী সুমি আক্তারকে মারধর ও নির্যাতন করেন। ঘটনাটি তার নিজ ঘরের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বিষয়টি জানাজানি হলে প্রশাসন সোহাগ মাঝিকে তলব করে এবং পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।

এদিকে পুলিশের হেফাজতে সোহাগ মাঝি ও তার স্ত্রী জানান, প্রায় দুই মাস আগের এই ঘটনাটি ইতোমধ্যে তাদের মধ্যে সমঝোতার মাধ্যমে মীমাংসা হয়েছে। তাদের দাবি, পারিবারিক দ্বন্দ্বের কারণে প্রতিবেশী গফুর মোল্লার হাতে সিসিটিভি ফুটেজটি গেলে তিনি সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।

এ বিষয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দেখার পর সোহাগ মাঝিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনাটি আগেই পারিবারিকভাবে সমাধান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category