শিরোনাম:
সুপারি চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে মারধর, পাল্টা হামলা-লুটপাটের অভিযোগে থানায় এজহার রায়পুর উপজেলা চেয়ারম্যান পদে জেড.এম. নাজমুল ইসলাম মিঠুকে চান ইসমাইল হোসেন রায়পুরে কেরোয়া ইউপি চেয়ারম্যান পদে নজরুল ইসলাম ও শাহ আলমের দলীয় মনোনয়ন জমা দুই এডভোকেটের মনোনয়ন জমা, দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় চরপাতা বিএনপি শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব আওয়ামী লীগ ও জামায়াত মিলে নতুন করে ষড়যন্ত্র করছে: আবুল খায়ের ভূঁইয়া এমপি আনন্দ-উৎসবে রায়পুর ১০নং ইউনিয়ন যুবদলের কর্মীসভা, ঢাকঢোল ও বর্ণাঢ্য মিছিলে প্রার্থীরা রায়পুরে নতুন রেললাইন স্থাপনের দাবি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এমপি আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে দক্ষিণ চর আবাবিলে চেয়ারম্যান প্রার্থী ইমু‘র হোসেনের মনোনয়ন ফরম জমা রায়পুরে কেরোয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার পদে জহির হাজীর মনোনয়ন জমা

রায়পুরে ৭ পিস ইয়াবাসহ যুবক আটক, সড়কে পড়ে থাকা ২২০ পিস উদ্ধার

medianewsbd / ১৮৭ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
Screenshot

লক্ষ্মীপুরের রায়পুরে ৭ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। একই রাতে পৃথক ঘটনায় ধাওয়া খেয়ে সড়কে ২২০ পিস ইয়াবা ফেলে পালিয়ে যায় এক ব্যক্তি। পরে ইয়াবাগুলো উদ্ধার করে পুলিশকে দেওয়া হয়েছে।

রোববার (৯ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার ৭ নম্বর বামনী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আশরাফ আলী বেপারী বাড়ি থেকে জাহাঙ্গীর আলমকে ৭ পিস ইয়াবাসহ আটক করেন স্থানীয়রা। তিনি অজিউল্যাহর ছেলে বলে জানা গেছে। পরে স্থানীয়রা রায়পুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

এর প্রায় এক ঘণ্টা আগে একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম চৌধুরী বাড়ির সামনে পাকা সড়কে স্থানীয় জনতা এক ব্যক্তিকে ধাওয়া করেন। এ সময় নুর নবী চৌধুরী নামে ওই ব্যক্তি ২২০ পিস ইয়াবা ফেলে পালিয়ে যান বলে স্থানীয়রা জানান। পরে স্থানীয়রা ইয়াবাগুলো উদ্ধার করে পুলিশকে হস্তান্তর করেন।

রায়পুর থানা পুলিশ জানায়, দুটি ঘটনায় পৃথকভাবে পুলিশ বাদী হয়ে দুটি মামলা করা হয়েছে। ঘটনাগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category