• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
ডাকাতিয়া নদীর কোলঘেঁষে অনাহারে দিন কাটানো সালেহার পাশে ‘অনুপ্রেরণার শিকড়’ রায়পুরে শ্মশান রোড থেকে সরিষা ক্ষেতে নিয়ে ছিনতাই, চারজন গ্রেফতার রায়পুরের কেরোয়ায় জমির জেরে ভাঙচুর,মারধর ও প্রাণনাশের হুমকির, প্রতিপক্ষের দাবি-“আগে আমাদের ঘর ভাঙা হয়েছে” রায়পুর উপজেলা প্রবাসী প্রাক্তন ছাত্রদলের ১০ নং ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি রায়পুরে জমি বিরোধে সংবাদ সম্মেলন: জীবনের নিরাপত্তা চাইলেন বৃদ্ধ আবুল কাশেম বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল সিএনজি যাত্রীর রায়পুরে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের অভিযান, জরিমানা ২৪ হাজার টাকা রায়পুর পৌরসভায় মশার উপদ্রবে অতিষ্ঠ নাগরিকরা রায়পুরে নদীর পাড়ে অনাহারে দিন কাটছে বৃদ্ধা ছালেহার রায়পুর বাজার বণিক সমিতি-এর উদ্যোগে দোয়া মাহফিল ও শুভেচ্ছা বিনিময়

রায়পুরে ৭ম শ্রেণির মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

medianewsbd / ৩৩০ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

 

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১০ নং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৈশাল বাড়িতে সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছে।

নিহত ছাত্রীর নাম সালমা (১৪)। সে জনকল্যাণ দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী। সালমা মনোয়ার হোসেন ও রেহানা দম্পতির বড় মেয়ে। তিন ভাইবোনের মধ্যে সে সবার বড়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল প্রায় ৯টার দিকে মাদ্রাসায় যাওয়ার জন্য ডাকাডাকি হলে সালমা নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদা আক্তার মিতু পরীক্ষা-নিরীক্ষা শেষে সালমাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় পরিবারের সদস্যরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। আত্মহত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category