শিরোনাম:
রুবেলের চোখে শুধু বাঁচার আকুতি, পাশে দাঁড়ানোর মতো নেই কেউ_ দুই সন্তানের বাবা রুবেলকে বাঁচাতে মানবিক সহায়তার আকুতি মাদক থেকে দূরে রাখতে খেলোয়াড়দের পাশে জহির মুন্সী, বিতরণ করলেন ক্রীড়া উপকরণ ‘মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়াই কি আমার অপরাধ?’—ফেক আইডির অপপ্রচারের প্রতিবাদে জহিরের সংবাদ সম্মেলন রায়পুরে পৈতৃক সম্পত্তি দখল করে স্থাপনা নির্মাণ বাধ দিলে মা-ছেলেকে মারধরের অভিযোগ রায়পুরে বাবুরহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রায়পুর পৌরসভার খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন, পরিকল্পিত ও টেকসই নগরায়ণের প্রত্যাশা রায়পুরে ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ রায়পুরে এসিল্যান্ড কার্যালয়ের প্রধান ফটক নির্মাণ ও আধুনিকায়ন কাজের উদ্বোধন রায়পুরে বসতঘরে চুরির ঘটনায় দুই কিশোর আটক, সাড়ে ৩ লাখ টাকা ও সাড়ে ৩ ভরি স্বর্ণ উদ্ধার মানবতার টানে ব্যস্ততার মাঝেও হাসপাতালে ছুটে গেলেন ওসি, থ্যালাসেমিয়া রোগীকে দিলেন রক্ত

রুবেলের চোখে শুধু বাঁচার আকুতি, পাশে দাঁড়ানোর মতো নেই কেউ_ দুই সন্তানের বাবা রুবেলকে বাঁচাতে মানবিক সহায়তার আকুতি

medianewsbd / ৩১ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
Screenshot

মালয়েশিয়ায় প্রবাসজীবনে ফার্নিচার মিস্ত্রি হিসেবে কাজ করতেন লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রুবেল। সেখানে থাকাকালেই তার গালে ক্যান্সার ধরা পড়ে। পরে দেশে ফিরে এলেও অর্থাভাবে প্রয়োজনীয় ও উন্নত চিকিৎসা করাতে পারছেন না তিনি।

রুবেল রায়পুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নূরুল ইসলাম খান বাড়ির পাশে বসবাসকারী অটোরিকশাচালক মো. সেলিমের ছেলে। তিনি দুই সন্তানের বাবা। বর্তমানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্বাভাবিকভাবে কথা বলতেও পারছেন না। নীরবে অসহায় চোখে মানুষের দিকে তাকিয়ে থাকেন তিনি।

পরিবারের পক্ষ থেকে জানা গেছে, ক্যান্সারের চিকিৎসা ব্যয় বহন করার মতো আর্থিক সামর্থ্য তাদের নেই। ফলে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে দিন দিন রুবেলের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। দুই সন্তানের ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় রয়েছে পরিবারটি।

রুবেলের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান, দানশীল ও মানবিক মানুষদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে তার পরিবার। সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা পেলে রুবেলের চিকিৎসা চালিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশা করছেন স্বজনরা।

একটু সহযোগিতা হয়তো একজন বাবাকে তার দুই সন্তানের কাছে ফিরিয়ে দিতে পারে। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে রুবেলের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ: ০১৭০৮৯৬৬১০০

বিকাশ: ০১৬২৪৪৪৭৭৯৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category